রাষ্ট্রপতির সচিবালয়
ভারত-রোমানিয়া বিজনেস ফোরামে রাষ্ট্রপতি ভাষণ দিয়েছেন
प्रविष्टि तिथि:
24 JUL 2026 2:58PM by PIB Agartala
নয়াদিল্লি, ২৪ জুলাই ২০২৬
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ বুখারেস্টে ভারত-রোমানিয়া বিজনেস ফোরামে বক্তব্য রেখেছেন। এই অনুষ্ঠানে রোমানিয়ার রাষ্ট্রপতি শ্রী নিকুসোর ডান উপস্থিত ছিলেন। এছাড়াও, রোমানিয়া সরকার, ভারত ও রোমানিয়ার বাণিজ্য মহলের প্রতিনিধিরা এই ফোরামে যোগ দেন।
রাষ্ট্রপতি তাঁর ভাষণে বলেন, রোমানিয়া ইউরোপের কৌশলগত দিক থেকে এক গুরুত্বপূর্ণ রাষ্ট্র। এ দেশের দক্ষ মানবসম্পদ, উন্নত শিল্প সংস্থা, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে শক্তিশালী সম্পর্কের কারণে এই দেশ ভারতের স্বাভাবিক ও মূল্যবান অংশীদার। বিনিয়োগের ক্ষেত্রে রোমানিয়া যেমন আকর্ষণীয় এক গন্তব্য, পাশাপাশি ইউরোপের বাজারের প্রবেশদ্বারও এই দেশ। এই ফোরামে বিপুল সংখ্যক ভারতীয় বাণিজ্য মহলের প্রতিনিধিদের উপস্থিতি প্রমাণ করে রোমানিয়ার প্রতি ভারতীয় শিল্প সংস্থাগুলির আগ্রহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
রাষ্ট্রপতি বলেছেন, বর্তমান সময়কালে যে কোনও অংশীদারিত্বের মূলে রয়েছে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা। দুই দেশের সম্মিলিত ২০০ কোটি মানুষের বাজার এবং ২৫ লক্ষ কোটি মার্কিন ডলারের অর্থনীতি ছাড়াও ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অবাধ বাণিজ্য চুক্তি আর্থিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করে তুলেছে। এর ফলে, বিনিয়োগ বৃদ্ধি ও সম্ভাবনাময় বৈচিত্র্যপূর্ণ সরবরাহ শৃঙ্খল আরও শক্তিশালী হচ্ছে। তিনি একটি অবাধ বাণিজ্য চুক্তি দ্রুত কার্যকর করার ওপর গুরুত্ব দেন। এর ফলে, ব্যবসা-বাণিজ্যের একটি সম্ভাবনাময় পরিবেশ গড়ে উঠবে এবং দুই দেশের অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ, স্টার্ট-আপ বা নতুন উদ্যোগ এবং উদ্ভাবকদের নতুন নতুন সুযোগ তৈরি হবে।
রাষ্ট্রপতি বলেন, বর্তমানে বিশ্বের প্রধান প্রধান দ্রুততম অর্থনৈতিক শক্তিগুলির মধ্যে ভারত অন্যতম। ভারতের স্বাধীনতার শতবর্ষে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগে আন্তর্জাতিক অংশীদারিত্ব, বিনিয়োগ এবং যৌথভাবে প্রযুক্তিকে কাজে লাগানোর মতো সুযোগগুলি তৈরি হয়েছে। রাষ্ট্রপতি আরও জানান, একটি স্বচ্ছ এবং বিনিয়োগ-বান্ধব বাণিজ্যিক পরিবেশ গড়ে তোলা হয়েছে। একাজে কর ব্যবস্থার সরলীকরণ এবং উৎসাহ-ভিত্তিক উৎপাদন প্রকল্প সহায়ক হয়েছে। ভারত ও রোমানিয়ার মধ্যে পরিবেশ-বান্ধব এবং সুরক্ষিত জ্বালানির ব্যবহারকে বৃদ্ধি করার জন্য যৌথভাবে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। রোমানিয়ার সার ও রাসায়নিক শিল্পের দক্ষতাকে কাজে লাগানোর পাশাপাশি ভারতের ডিজিটাল জন-পরিকাঠামোর সুবিধাকে কাজে লাগাতে হবে। দু’দেশের ব্যবসায়ী মহলের আস্থার কারণে ব্যবসা-বাণিজ্যে সফলভাবে অংশীদারিত্ব গড়ে তোলা সম্ভব হবে। ভারতের উন্নয়নযাত্রায় রোমানিয়ার সংস্থাগুলিকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, দু’দেশের ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে একটি প্রাণবন্ত সরবরাহ শৃঙ্খল গড়ে উঠবে। এর ফলে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং উভয় দেশের সুস্থায়ীভাবে সমৃদ্ধি নিশ্চিত হবে।
রাষ্ট্রপতির ভাষণটি পড়ার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন - https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/jul/doc2026724930901.pdf
*****
PS/Agt
(रिलीज़ आईडी: 2288964)
आगंतुक पटल : 3