মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
azadi ka amrit mahotsav

আত্মনির্ভর ভারতের লক্ষ্যে ইউরিয়া-২০২৬ জাতীয় বিনিয়োগ নীতিতে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

प्रविष्टि तिथि: 15 JUL 2026 3:33PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ জুলাই ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি আজ আত্মনির্ভর ভারতের লক্ষ্যে সার দপ্তরের ইউরিয়া-২০২৬ জাতীয় বিনিয়োগ নীতিতে অনুমোদন দিয়েছে। 

 

সুবিধা :

 

এই নীতি দেশে গ্যাসভিত্তিক ইউরিয়া উৎপাদন কারখানা স্থাপনের জন্য ইউরিয়া ক্ষেত্রে নতুন বিনিয়োগকে উৎসাহ দেবে। ইউরিয়া উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে দেশ আরও এগিয়ে যাবে। ২০১২ সালের জাতীয় বিনিয়োগ নীতির তুলনায় নতুন নীতিতে যে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি আনা হয়েছে তার মধ্যে রয়েছে অধিকতর স্বচ্ছতার জন্য স্থির ও পরিবর্তনশীল ব্যয়ের পৃথকীকরণ, রিটার্ন অন ইক্যুইটির জন্য একটি বাস্তবভিত্তিক সীমা নির্ধারণ - যেখানে সর্বনিম্ন হার ১২ শতাংশ এবং সর্বোচ্চ হার ১৬ শতাংশ, বৈদেশিক মুদ্রার ওঠা-নামার ঝুঁকি কমাতে ৪ বছর পর প্রচলিত বিনিময় হার অনুযায়ী স্থির ব্যয়কে ভারতীয় মুদ্রায় রূপান্তরের ব্যবস্থা প্রভৃতি। এইসব পদক্ষেপের ফলে নতুন বিনিয়োগ নীতির আওতায় স্থাপিত প্রতিটি কারখানায় আড়াইশো কোটি টাকারও বেশি সাশ্রয় হবে বলে মনে করা হচ্ছে। 

 

বাস্তবায়নের কৌশল ও লক্ষ্য :

 

দেশের প্রতিটি নতুন ইউরিয়া উৎপাদন কেন্দ্রকে ইউরিয়া-২০২৬ জাতীয় বিনিয়োগ নীতির আওতায় আনা হবে। 

 

প্রেক্ষাপট :

 

ইউরিয়া ক্ষেত্রে নতুন বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে সার দপ্তর ২০১২ সালে ইউরিয়া শিল্পের পুনর্গঠন, সম্প্রসারণ, পুনরুজ্জীবন/ব্রাউনফিল্ড এবং গ্রীনফিল্ড প্রকল্পগুলির জন্য একটি বিনিয়োগ নীতি প্রণয়ন করেছিল। ২০১২ সালের বিনিয়োগ নীতির আওতায় মোট ৬টি ইউরিয়া উৎপাদন কেন্দ্র স্থাপিত হয়। এর মধ্যে ৪টি কারখানা রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলির যৌথ উদ্যোগে এবং ২টি কারখানা বেসরকারি সংস্থার উদ্যোগে স্থাপিত হয়েছে। ২০১২ সালের ইউরিয়া বিনিয়োগ নীতির সময়সীমা ২০১৯ সালের অক্টোবর মাসে শেষ হয়েছে। 

 

বর্তমানে দেশে ৩৩টি ইউরিয়া উৎপাদন কেন্দ্র রয়েছে, যাদের সম্মিলিত উৎপাদন ক্ষমতা ২৬৯.৪২ লক্ষ টন। তবে চাহিদা ও যোগানের ফারাক কমাতে দেশীয় উৎপাদন আরও বাড়ানো প্রয়োজন। নাহলে আমদানি নির্ভরতা কমানো যাবে না। 

 

সার দপ্তর ইউরিয়া উৎপাদন কেন্দ্র স্থাপনের বেশ কিছু প্রস্তাব পেয়েছে। সেজন্যই একটি জাতীয় বিনিয়োগ নীতি প্রণয়ন করা জরুরি হয়ে পড়েছিল।

 

 

SC/SD/NS


(रिलीज़ आईडी: 2285088) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Punjabi , Gujarati , Tamil , Kannada , Malayalam