অর্থ মন্ত্রক
azadi ka amrit mahotsav

জিএসটি অ্যাপিলেট ট্রাইব্যুনালে আপিল দাখিলের সময়সীমা ৩১শে জুলাই ২০২৬ পর্যন্ত বাড়িয়েছে সরকার

प्रविष्टि तिथि: 30 JUN 2026 11:55AM by PIB Agartala

নয়াদিল্লি, ৩০ জুন, ২০২৬: পণ্য ও পরিষেবা কর অর্থাৎ জিএসটি অ্যাপিলেট ট্রাইব্যুনালে আপিল দাখিলের ক্ষেত্রে করদাতাদের বড় স্বস্তি দিয়েছে কেন্দ্রীয় সরকার। জিএসটি অ্যাপিলেট ট্রাইব্যুনালে (জি.এস.টি.এ.টি) আপিল দাখিলের শেষ তারিখ ৩১শে জুলাই ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে।

অর্থ মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, জিএসটি আইন-এর ধারা ১১২(১) এবং ধারা ১১২(৩)-এর অধীনে জিএসটি অ্যাপিলেট ট্রাইব্যুনালে আপিল দাখিলের নির্ধারিত শেষ তারিখ ছিল ৩০ জুন ২০২৬। এর আগে ১৭ সেপ্টেম্বর ২০২৫-এর এক বিজ্ঞপ্তিতে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।

সরকার জানিয়েছে, বিভিন্ন অংশীজন ও করদাতাদের কাছ থেকে পাওয়া বেশকিছু আবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের অভিযোগ ছিল, নির্ধারিত সময়সীমার ঠিক আগে বিপুল সংখ্যক আপিল একসঙ্গে জমা পড়ায় জি.এস.টি.এ.টি পোর্টালে প্রযুক্তিগত সমস্যার সৃষ্টি হয়েছে।

অর্থ মন্ত্রকের তথ্য অনুযায়ী, যদিও আপিল দাখিলের শেষ তারিখ ২০২৫ সালের সেপ্টেম্বরেই ঘোষণা করা হয়েছিল, তবুও শেষ ১৫ দিনে প্রায় ৩০,০০০টি আপিল দাখিল হয়েছে। কোনো কোনো দিনে আপিলের সংখ্যা ৫,৫০০-তে পৌঁছে যায়, যার ফলে পোর্টালে অতিরিক্ত চাপ তৈরি হয় এবং প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়।

সরকার করদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে, ভবিষ্যতে নির্ধারিত শেষ দিনের জন্য অপেক্ষা না করে যথাসময়ে আপিল দাখিল করতে, যাতে প্রযুক্তিগত জটিলতা এড়ানো যায় এবং আবেদন প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়।

*****

PS/PKS/KMD


(रिलीज़ आईडी: 2279311) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam