অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

জিএসটি অ্যাপেলেট ট্রাইবুনালে আবেদন জানানোর সময়সীমা ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত বাড়িয়ে দিলো সরকার

प्रविष्टि तिथि: 30 JUN 2026 11:55AM by PIB Kolkata

নতুন দিল্লি, ৩০ জুন ২০২৬

 


সরকার ১১২(১) এবং ১১২(৩) ধারার আওতায় জিএসটি অ্যাপেলেট ট্রাইবুনালে আবেদন জানানোর সময়সীমা ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। ১৭.০৯.২০২৫ তারিখে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী এই সময়সীমা ছিল ৩০ জুন ২০২৬ পর্যন্ত। 

সংশ্লিষ্ট নানা পক্ষের তরফ থেকে এই সময়সীমার মধ্যে জিএসটিএটি পোর্টালে আবেদন জানানোর ক্ষেত্রে অসুবিধা হচ্ছে বলে অভিযোগ ওঠায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। গত বছর সেপ্টেম্বরে সময়সীমা নির্দিষ্ট করে দিলেও গত ১৫ দিনে ৩০ হাজার আবেদন জমা পড়েছে। 

তবে, কর দাতাদের সময়সীমা এসে যাওয়া পর্যন্ত অপেক্ষা না করে যথা শীঘ্র সম্ভব আবেদন দাখিলের পরামর্শ দেওয়া হয়েছে। 

 


SC/AC/AS


(रिलीज़ आईडी: 2279302) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali-TR , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam