প্রতিরক্ষামন্ত্রক
২৮ জুলাই, ২০২৫-এ সংসদে প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের ভুল উপস্থাপনা সংক্রান্ত বিবৃতি
प्रविष्टि तिथि:
27 JUN 2026 6:00PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৭ জুন ২০২৬
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া কিছু পোস্টে ২৮ জুলাই, ২০২৫ তারিখে সংসদে প্রতিরক্ষামন্ত্রীর দেওয়া ভাষণকে ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। এই পোস্টগুলোতে ভাষণের একটি বিচ্ছিন্ন অংশকে বেছে নিয়ে এমন মিথ্যা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে, প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছিলেন ‘অপারেশন সিন্দুর’-এর সময় কোনো ভারতীয় সেনার মৃত্যু হয়নি। এই দাবিগুলো ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর এবং তথ্যগতভাবে ভুল।
যারা প্রতিরক্ষামন্ত্রীর সংসদীয় ভাষণ নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা করেছেন, তারা তাঁর মন্তব্যের পূর্ণ প্রেক্ষাপটকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করেছেন। মনে রাখা প্রয়োজন যে, প্রতিরক্ষামন্ত্রীর ভাষণের সময় সংবাদমাধ্যমের একাংশ এবং সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ও জোরালো ধারণা বা বয়ান ছড়িয়ে পড়েছিল যে, ‘অপারেশন সিন্দুর’-এর সময় ভারতীয় পাইলটরা প্রাণ হারিয়েছেন। এই ধারণাটি ছিল সম্পূর্ণ মিথ্যা; তা সত্ত্বেও, অভিযানের সাফল্যকে খাটো করার এবং জনমনে মনোবল কমিয়ে দেওয়ার স্পষ্ট উদ্দেশ্য নিয়ে এটিকে জোরেশোরে প্রচার করা হচ্ছিল। ঠিক এই নির্দিষ্ট এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রেক্ষিতেই প্রতিরক্ষামন্ত্রী আলোচ্য মন্তব্যটি করেছিলেন। সুতরাং, সেই মুহূর্তে বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়া একটি মিথ্যার বিরুদ্ধে তাঁর মন্তব্য ছিল একটি সুনির্দিষ্ট এবং প্রেক্ষাপট-ভিত্তিক জবাব।
প্রতিরক্ষামন্ত্রীর ভাষণটিকে তার পূর্ণ ও সঠিক প্রেক্ষাপটে দেখাটাও জরুরি। সংসদে তাঁর পুরো বক্তব্যটি ছিল ‘অপারেশন সিন্দুর’-এর অভাবনীয় সাফল্যের এক গর্বিত ও সঠিক বিবরণ - এমন একটি অভিযান যেখানে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী অতুলনীয় নিখুঁত দক্ষতা, দৃঢ় সংকল্প এবং সামরিক পেশাদারিত্বের পরিচয় দিয়েছিল। এই অভিযানের সময় ১০০ জনেরও বেশি সন্ত্রাসবাদী ও পাকিস্তানি সেনাকে নিকেশ করা হয়েছিল এবং নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানের বিমানঘাঁটি ও মোতায়েন করা বাহিনীর পরিকাঠামোর ব্যাপক ও উল্লেখযোগ্য ক্ষতিসাধন করা হয়েছিল। এই ভাষণটি ছিল ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর সাহস ও সক্ষমতার প্রতি এক উপযুক্ত সম্মাননা এবং যারা ভারতের ক্ষতি চায়, তাদের জন্য একটি স্পষ্ট বার্তা।
ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর প্রত্যেক সদস্যের প্রতি - এবং সর্বোপরি, যারা দেশের সুরক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাঁদের প্রতি - গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভক্তি প্রদর্শনে প্রতিরক্ষামন্ত্রী ও ভারত সরকার সর্বদা অবিচল। তাঁদের এই আত্মত্যাগ মাতৃভূমির সেবার সর্বোচ্চ নিদর্শন এবং যথাযথ মর্যাদা, গর্ব ও গাম্ভীর্যের সঙ্গে সর্বদা তাঁদের এই অবদানকে সম্মান জানানো হবে। তাঁদের সর্বোচ্চ আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সরকার জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধের দেয়ালে তাঁদের নাম খোদাই করার বিষয়টি নিশ্চিত করেছে। এই বীরদের পরিবার ও তাঁদের ওপর নির্ভরশীলদের শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদানের জন্য সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে।
SC/SB/AS...
(रिलीज़ आईडी: 2278564)
आगंतुक पटल : 2