বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

আধার অ্যাপের ডাউনলোড সংখ্যা ৩ কোটি ১০ লক্ষ ছাড়িয়েছে, যা বাসিন্দাদের কাছে এর ক্রমবর্ধমান উপযোগিতাকেই তুলে ধরে

प्रविष्टि तिथि: 22 JUN 2026 3:29PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ জুন, ২০২৬ 

 

পাঁচ মাসেরও কম সময় আগে চালু হওয়ার পর থেকে সারা ভারতের মানুষের মধ্যে আধার অ্যাপটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং এর ডাউনলোড সংখ্যা ৩ কোটি ১০ লক্ষ (৩১ মিলিয়ন) ছাড়িয়েছে। অ্যাপটির মাধ্যমে হাতের মুঠোয় বিভিন্ন পরিষেবা পাওয়ার বিষয়টি বাসিন্দাদের আস্থা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধিরই প্রতিফলন।
জনসাধারণের জীবনযাত্রাকে সহজ করার লক্ষ্যে তৈরি এই নতুন আধার অ্যাপটি ব্যবহারকারীদের স্মার্টফোনের মাধ্যমেই মোবাইল নম্বর ও ঠিকানা পরিবর্তনের মতো বিভিন্ন পরিষেবা সহজে গ্রহণ করার সুযোগ করে দিচ্ছে।
এখন পর্যন্ত প্রায় ৪০ লক্ষ (৪ মিলিয়ন) মানুষ নতুন আধার অ্যাপ ব্যবহার করে তাদের মোবাইল নম্বর আপডেট করেছেন। একই সময়ে, প্রায় ৮ লক্ষ ৫০ হাজার মানুষ তাদের ঠিকানা পরিবর্তনের জন্য এই অ্যাপটি ব্যবহার করেছেন।
আধার নম্বরধারীদের নিজেদের পরিচয় প্রদর্শন, শেয়ার এবং যাচাই করার জন্য একটি সুবিধাজনক ও গোপনীয়তা-বান্ধব মাধ্যম হিসেবে এই আধার অ্যাপটি তৈরি করা হয়েছে।

অ্যাপটিতে ব্যবহারকারীদের জন্য বেশ কিছু সুবিধাজনক বৈশিষ্ট্য রয়েছে, যেমন - এক ক্লিকেই বায়োমেট্রিক লক/আনলক সুবিধা, উপস্থিতির প্রমাণ হিসেবে ফেস ভেরিফিকেশন (মুখমণ্ডল যাচাই), অথেন্টিকেশন বা প্রমাণীকরণের ইতিহাস এবং কিউআর কোড-ভিত্তিক এডিটযোগ্য কন্টাক্ট কার্ড (যা প্রথাগত ভিজিটিং কার্ডের বিকল্প হিসেবে সহজে তথ্য আদান-প্রদানে সহায়তা করে)। এছাড়া এর মাধ্যমে ই-আধার ডাউনলোড করা এবং আধার সেবা কেন্দ্রে যাওয়ার জন্য অনলাইনে সহজেই অ্যাপয়েন্টমেন্ট বুক করার সুবিধাও পাওয়া যায়।
আধার অ্যাপটি বাস্তব জীবনের নানা প্রয়োজনে ব্যবহার করা যায়। এর মধ্যে রয়েছে 'অফলাইন ভেরিফিকেশন সিকিং এনটিটি' - এর কিউআর কোড স্ক্যানিংয়ের মাধ্যমে হোটেলে চেক-ইন করার সুবিধা। এছাড়াও এটি হাসপাতালে ভর্তি, ভিজিটর বা দর্শনার্থী ব্যবস্থাপনা, কোনো অনুষ্ঠানে প্রবেশ এবং গিগ ওয়ার্কার ও সার্ভিস পার্টনারদের পরিচয় যাচাইয়ের মতো বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করে।
নতুন আধার অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং অ্যাপল আইওএস - উভয় প্ল্যাটফর্মেই পাওয়া যাচ্ছে। অ্যাপটি ডাউনলোড করার লিঙ্ক নিচে দেওয়া হলো:
অ্যান্ড্রয়েড: https://play.google.com/store/apps/details?id=in.gov.uidai.pehchaan&hl=en_IN
আইওএস (iOS): https://apps.apple.com/in/app/aadhaar/id6744029871

 

SC/PM/SB


(रिलीज़ आईडी: 2276690) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Assamese , Gujarati , English , Urdu , हिन्दी , Marathi , Bengali-TR , Punjabi , Tamil , Kannada