প্রধানমন্ত্রীরদপ্তর
এফআইএইচ হকি উইমেনস নেশন্স কাপ জয়ের জন্য ভারতীয় মহিলা হকি দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
प्रविष्टि तिथि:
21 JUN 2026 5:13PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২১ জুন, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এফআইএইচ হকি উইমেনস নেশন্স কাপে জয়ী হওয়ায় ভারতীয় মহিলা হকি দলকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন যে, পুরো প্রতিযোগিতায় দলটি অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেছে।
শ্রী মোদী ভারতীয় মহিলা হকি দলকে শুভকামনা জানান। এই জয় অন্য আরও অনেককে হকি খেলতে অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এক্স হ্যান্ডেলে এক পোস্টে শ্রী মোদী বলেন;
“ভারতীয় হকি খেলোয়াড়রা আমাদের গর্ব ও আনন্দের উৎস!
এফআইএইচ হকি উইমেনস নেশন্স কাপে জয়ী হওয়ায় ভারতীয় মহিলা হকি দলকে অভিনন্দন। পুরো প্রতিযোগিতায় দলটি অসাধারণ খেলেছে। দলের জন্য অনেক অনেক শুভকামনা।
এই জয় অন্য আরও অনেককে হকি খেলতে অনুপ্রাণিত করুক।
@TheHockeyIndia”
SC/PM/SB
(रिलीज़ आईडी: 2276512)
आगंतुक पटल : 2
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Malayalam