প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ভারতের রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মুকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

प्रविष्टि तिथि: 20 JUN 2026 8:32AM by PIB Kolkata

নয়া দিল্লি, ২০ জুন ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারতের রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মুকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, সাহস, সরলতা, বিনয় এবং জনসেবার প্রতি অবিচল নিষ্ঠায় পূর্ণ তাঁর জীবনযাত্রা দেশজুড়ে মানুষকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে চলেছে।

শ্রী মোদী উল্লেখ করেন যে, দীর্ঘ কর্মজীবনে রাষ্ট্রপতি জাতির অসাধারণ সেবা করেছেন এবং বিশেষ করে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণের বিষয়ে তিনি অত্যন্ত আন্তরিক।

প্রধানমন্ত্রী বলেন, ভারতের উন্নয়নে তাঁর অবিচল নিষ্ঠা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।

শ্রী মোদী জাতির সেবায় তাঁর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করেন এবং জানান যে, আজ ওড়িশায় আয়োজিত একটি অনুষ্ঠানে তাঁর সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী 'এক্স' -এ লিখেছেন;

“ভারতের রাষ্ট্রপতি শ্রীমতি দ্রৌপদী মুর্মুজিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। সাহস, সরলতা, বিনয় এবং জনসেবার প্রতি অবিচল নিষ্ঠায় পূর্ণ তাঁর জীবনযাত্রা দেশজুড়ে মানুষকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে চলেছে।

দীর্ঘ কর্মজীবনে তিনি জাতির অসাধারণ সেবা করেছেন এবং বিশেষ করে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণের বিষয়ে তিনি অত্যন্ত আন্তরিক। ভারতের উন্নয়নে তাঁর অবিচল নিষ্ঠা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।

জাতির সেবায় তিনি দীর্ঘ ও সুস্থ জীবন লাভ করুন—এই কামনা করি। আজ ওড়িশায় আয়োজিত অনুষ্ঠানে তাঁর সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রইলাম।”@rashtrapatibhvn”

 https://x.com/narendramodi/status/2068148437816869245?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2068148437816869245%7Ctwgr%5Ec4b91a732d749ad47d65a3739edd5c7e5a67f377%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2275553reg%3D3lang%3D1

 

SC/SB/DM


(रिलीज़ आईडी: 2275621) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam