প্রধানমন্ত্রীরদপ্তর
২০-২১ জুন পশ্চিমবঙ্গ সফরে প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
19 JUN 2026 11:54AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ জুন, ২০২৬
প্রধানমন্ত্রী দু'দিনের পশ্চিমবঙ্গ সফরে আগামী ২০ তারিখ কলকাতায় আসছেন। ২০ তারিখ বেলা ৩টে ৪৫ নাগাদ হুগলি জেলার তারকেশ্বরে তিনি পশ্চিমবঙ্গ দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। পশ্চিমবঙ্গের নানাবিধ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা, জাতির উদ্দেশ্যে উৎসর্গ এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। সেইসঙ্গে জন সমাবেশেও তিনি ভাষণ দেবেন।
২১ জুন সকাল সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী কলকাতার রেড রোডে ১২-তম আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে যোগ দেবেন। এই উপলক্ষ্যেও জন সমাবেশে ভাষণ দেবেন তিনি।
এরপর বেলা ৯টা ১৫ নাগাদ তিনি শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরে দেশজ ভাবে নির্মিত তিনটি যুদ্ধ জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রের আনুষ্ঠানিক যাত্রা সূচনা করবেন তিনি। এই উপলক্ষ্যে জন সমাবেশেও তিনি ভাষণ দেবেন।
পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে হুগলির তারকেশ্বরে রাজ্যস্তরের উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যোগ দেবেন। হুগলি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জীর সঙ্গে ঐতিহাসিক সম্পর্কসূত্রে যুক্ত। এ'বছর পশ্চিমবঙ্গে দিবসের বিষয় '' পশ্চিমবঙ্গঃ ঐতিহ্য, ঐক্য এবং উন্নয়ন"।
এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রেল, কৃষি, গ্রামোন্নয়ন, মৎসচাষ, পশুপালন, পরিকাঠামোকে শক্তিশালী করা, জীবনধারণের মানোন্নয়ন, কৃষক কল্যাণ এবং রাজ্যজুড়ে আর্থ-সামাজিক উন্নয়ন তরান্বিত করা সংক্রান্ত নানা প্রকল্পের সূচনা, জাতির উদ্দেশে উৎসর্গ এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
প্রধানমন্ত্রী কৃষি সম্মাননিধির ২৩-তম কিস্তি প্রদান করবেন। দেশজুড়ে ৯ কোটি ৪৪ লক্ষেরও বেশি কৃষকের ব্যাঙ্ক আমানতে সরাসরি ১৮,৮৮০ কোটি টাকারও বেশি জমা পড়বে।
পশ্চিমবঙ্গেই ৪৫ লক্ষেরও বেশি সুবিধাপ্রাপকের ব্যাঙ্ক আমানতে ৯০০ কোটি টাকারও বেশি জমা হবে। পশ্চিমবঙ্গে এপ্রকল্পে এপর্যন্ত ১৫,০০০ কোটি টাকারও বেশি বিতরণ করা হবে।
প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে অনেকগুলি কৃষি প্রকল্প চালু করবেন। এগুলির মধ্যে রয়েছে ফসল বিমা যোজনা, ডিজিটাল এগ্রিকালচার মিশনের অঙ্গ হিসেবে এগ্রি স্ট্যাগ, ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং এবং প্রধানমন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনা।
প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনাও চালু করবেন। পৃথিবীর বৃহত্তম ফসল বিমা প্রকল্পে পশ্চিমবঙ্গের কৃষকরাও উপকৃত হবেন।
সুসংহত কৃষি উন্নয়ন নিয়ে শ্রী মোদী প্রধানমন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনা, পশ্চিমবঙ্গে রূপায়ণের সূচনা করবেন। এই প্রকল্পে রাজ্যের পুরুলিয়া, দার্জিলিং, আলিপুর দুয়ার, ঝাড়গ্রাম উপকৃত হবে। এতে কৃষি উৎপাদনের পাশাপাশি ফসলের বৈচিত্র্যকরণ, স্থিতিস্থাপক চাষ এবং ফসল উত্তোলন পরবর্তী তা সংরক্ষণ পরিকাঠামো, সেচ সুবিধা, প্রাতিষ্ঠানিক ঋণের সুযোগ এবং সর্বাত্মক গ্রামোন্নয়নে নানাবিধ কেন্দ্রীয় ও রাজ্য প্রকল্পে সমন্বয় সাধন করা হবে। এছাড়াও প্রধানমন্ত্রী দক্ষিণ ২৪ পরগণার ফ্রেজারগঞ্জে আধুনিক এবং সম্প্রসারিত মৎস্য বন্দর এবং বীরভূমের সাঁইথিয়ায় নবনির্মিত আধুনিক মৎস্য বাজারের উদ্বোধন করবেন।
নদিয়া জেলার হরিণঘাটায় আঞ্চলিক সিমেন উৎপাদন পরীক্ষাগার এবং ছাগলদের জন্য সিমেন ব্যাঙ্কের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী প্রায় ৫৯০ কোটি টাকার গুরুত্বপূর্ণ কয়েকটি রেল প্রকল্প জাতির উদ্দেশ্যে উদ্বোধন করবেন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করলবেন। তিনি হাওড়া জেলায় সাঁকরাইল- সাঁতরাগাছি লিঙ্ক লাইন প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। হাওড়ায় ৩০০ সজ্জার নতুন ডিভিশনাল রেল হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তিনি পূর্ব মেদিনীপুর জেলার হাউর এবং রাধামোহনপুরে রেল সড়ক সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সেইসঙ্গে তিনি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীন ৪৯টি সড়ক পরিকাঠামো প্রকল্পের সূচনা করবেন। রাজ্যের বিভিন্ন জেলাজুড়ে ৩১৫ কিলোমিটারেরও বেশি সড়ক এতে যুক্ত হবে।
আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতায় আয়োজিত রেড রোডের অনুষ্ঠানে হাজার হাজার উৎসাহী প্রধানমন্ত্রীর সঙ্গে যোগ চর্চায় যোগ দেবেন। বিশ্বজুড়ে এই যোগ দিবস প্রায় ২,৫০০টি স্থানে অনুষ্ঠিত হচ্ছে। যোগ দিবস অনুষ্ঠানে অংশগ্রহণ ও ভাষণের পর প্রধানমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরে দেশজভাবে নির্মিত তিনটি যুদ্ধ জাহাজের আনুষ্ঠানিক সূচনা করবেন।এই যুদ্ধ জাহাজগুলির মধ্যে আইএনএস জুনাগিরি উন্নতমানের ক্ষেপনাস্ত্রবাহী যুদ্ধ জাহাজ, আইএনএস সংশোধক একটি বৃহদায়তন সার্ভে ভেসেল এবং আইএনএস অগ্রে সাবমেরিন বিধ্বংসী যুদ্ধ জাহাজ।
এই তিনটি যুদ্ধ জাহাজের নকশা প্রস্তুত করেছে ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো। কলকাতার গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যাণ্ড ইঞ্জিনিয়ার্সে তা তৈরি হয়েছে। ভারতীয় শিল্পসংস্থার অংশগ্রহণের পাশাপাশি ২০০-র বেশি এমএসএমই-র সক্রিয় অংশগ্রহণ রয়েছে এতে। প্রায় ৭৫ শতাংশ দেশজ পদ্ধতিতে নির্মিত এই যুদ্ধ জাহাজ ভারতের আত্মনির্ভরতা সংকল্পের এক সাক্ষ্যস্বরূপ।
SC /AB /AG
(रिलीज़ आईडी: 2275286)
आगंतुक पटल : 38