স্বরাষ্ট্র মন্ত্রক
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ বলেছেন, মোদী সরকারের ১২ বছরে ভারতকে নিরাপত্তার এমন এক দুর্গে পুনর্গঠন করা হয়েছে যা নাগরিকদের রক্ষা করে এবং শত্রুদের ওপর ধ্বংসযজ্ঞ চালায়
সার্জিক্যাল স্ট্রাইক, অপারেশন সিঁদুর, ৩৭০ ধারা বাতিল এবং নকশালবাদ নির্মূলের মাধ্যমে ভারত জাতীয় নিরাপত্তার প্রতি তার অটল অঙ্গীকারের এমন দৃষ্টান্ত স্থাপন করেছে যা বিশ্বকে মুগ্ধ করেছে
प्रविष्टि तिथि:
17 JUN 2026 2:13PM by PIB Agartala
নয়াদিল্লি, ১৭ জুন, ২০২৬: কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ গত ১২ বছরে জাতীয় নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে মোদী সরকারের কৃতিত্ব তুলে ধরেছেন। শ্রী শাহ বলেছেন যে মোদী সরকারের ১২ বছরে ভারতকে নিরাপত্তার এমন এক দুর্গে পুনর্গঠন করা হয়েছে, যা নাগরিকদের রক্ষা করে এবং শত্রুদের উপর ধ্বংসযজ্ঞ চালায়।
আজ এক্স-এ একটি পোস্টে শ্রী অমিত শাহ বলেছেন, “মোদি সরকারের ১২ বছরে গোটা ভারতবর্ষকে নিরাপত্তার এক দুর্গ হিসেবে পুনর্গঠন করা হয়েছে, যা নাগরিকদের রক্ষা করে এবং শত্রুদের ওপর ধ্বংসযজ্ঞ চালায়। সীমান্তের ওপারে সার্জিক্যাল স্ট্রাইক, বিমান হামলা এবং অপারেশন সিঁদুরের মতো অস্ত্রের জোরে শত্রুদের জবাব দেওয়া হোক, ৩৭০ ধারা বাতিল করা হোক, নকশালবাদ নির্মূল করা হোক কিংবা উত্তর-পূর্বে ১২টিরও বেশি চুক্তির মাধ্যমে অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা হোক, ভারত জাতীয় নিরাপত্তার প্রতি তার অটল অঙ্গীকারের এমন দৃষ্টান্ত স্থাপন করেছে যা দেখে বিশ্ব মুগ্ধ হয়েছে।
*****
PS/PKS/KMD
(रिलीज़ आईडी: 2274046)
आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Tamil
,
English
,
Urdu
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam