স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

মোদী সরকারের ১২ বছরের শাসনকালে ভারত নিরাপত্তার এমন এক দূর্গে পরিণত হয়েছে যা নাগরিকদের রক্ষা করে এবং শত্রুদের ওপর ধ্বংসলীলা চালায়, বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ

प्रविष्टि तिथि: 17 JUN 2026 2:13PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১৭ জুন  ২০২৬

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ জাতীয় নিরাপত্তা সুদৃঢ় করার ক্ষেত্রে গত ১২ বছরে মোদী সরকারের সাফল্য তুলে ধরেছেন। 

এক্স বার্তায় শ্রী অমিত শাহ বলেছেন :

“মোদী সরকারের ১২ বছরের শাসনকালে ভারত নিরাপত্তার এমন এক দূর্গে পরিণত হয়েছে যা নাগরিকদের রক্ষা করে এবং শত্রুদের ওপর ধ্বংসলীলা চালায়। সীমান্তের ওপারে সার্জিক্যাল স্ট্রাইক, বিমান হানা ও অপারেশন সিঁদুরের মতো অভিযান, সংবিধানের ৩৭০ ধারা বাতিল, নকশালবাদ নির্মূল করা, উত্তরপূর্বে ১২টিরও বেশি চুক্তির মাধ্যমে অভ্যন্তরীণ সুরক্ষা জোরদার করা- সব ক্ষেত্রেই ভারত জাতীয় নিরাপত্তার প্রতি অটল অঙ্গীকারের এমন এক দৃষ্টান্ত স্থাপন করেছে, যা দেখে সারা বিশ্ব মুগ্ধ হবে।” 

 


SC/SD/NS


(रिलीज़ आईडी: 2274031) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Tamil , English , Urdu , हिन्दी , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam