পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক
azadi ka amrit mahotsav

সংবাদমাধ্যমে গভীর সমুদ্রে মধ্যপ্রাচ্য – ভারত প্রস্তাবিত পাইপলাইন সংক্রান্ত প্রতিবেদন নিয়ে ব্যাখ্যা

प्रविष्टि तिथि: 16 JUN 2026 11:44AM by PIB Agartala

নয়াদিল্লি, ১৬ জুন, ২০২৬

 

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের নজরে এসেছে যে, সংবাদ মাধ্যমের একাংশে বলা হচ্ছে, ভারত সরকার গুজরাটের সঙ্গে ওমান এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলিকে যুক্ত করে গভীর সমুদ্রে মধ্যপ্রাচ্য ও ভারতের মধ্যে একটি জ্বালানী পাইপলাইন নির্মাণের লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করছে।

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক স্পষ্টভাবে জানাচ্ছে, এই ধরনের কোনও প্রস্তাব বর্তমানে মন্ত্রকের বিবেচনায় নেই। ওমান বা অন্য কোনও উপসাগরীয় দেশের সঙ্গে এই নিয়ে কোনও আলোচনাও হয়নি।

এই বিষয়ে সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটাতে এই ব্যাখ্যা দেওয়া হল।

*****

PS/Agt


(रिलीज़ आईडी: 2273618) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Nepali , Assamese , Bengali , Gujarati , Tamil , Telugu , Kannada , Malayalam