স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

কিংবদন্তি ক্রীড়াবিদ যশপাল রানার প্রয়াণে গভীর শোকপ্রকাশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহের

প্রকাশিত: 12 JUN 2026 12:54PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১২ জুন  ২০২৬

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ কিংবদন্তি ক্রীড়াবিদ যশপাল রানার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর পরিবার ও লক্ষ লক্ষ অনুরাগীর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ 'এক্স'-এ এক বার্তায় বলেছেন, “কিংবদন্তি ক্রীড়াবিদ যশপাল রানা জি-র প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। দেশের হয়ে আন্তর্জাতিক সম্মান অর্জন এবং প্রশিক্ষক হিসেবে তরুণ শ্যুটারদের গড়ে তোলার মাধ্যমে শ্যুটিংয়ের ক্ষেত্রে ভারতের অদম্য দক্ষতা ও সক্ষমতা প্রমাণে তিনি তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। রানা জি-র প্রয়াণ দেশের পক্ষে এক অপূরণীয় ক্ষতি। শোকের এই মুহূর্তে আমি তাঁর পরিবার ও লক্ষ লক্ষ অনুরাগীর প্রতি আন্তরিক সমবেদনা জানাই।”


SC/MP/NS


(রিলিজ আইডি: 2272154) ভিজিটরের কাউন্টার : 32