অর্থমন্ত্রক
দ্বিপাক্ষিক আর্থিক সংযোগ জোরদার করতে ভারত ও নেপাল আন্তঃসীমান্ত অর্থ প্রদান ব্যবস্থাপনা চালু করেছে
प्रविष्टि तिथि:
11 JUN 2026 3:47PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ জুন ২০২৬
ডিজিটাল আর্থিক সংযোগ ও প্রতিবেশ সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ভারত ও নেপাল ৬ জুন ২০২৬ থেকে আন্তঃসীমান্ত অর্থ প্রদান ব্যবস্থাপনা চালু করেছে।
নতুন এই ব্যবস্থাপনায় ভারতের ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস- ইউপিআই এবং নেপালের ন্যাশনাল পেমেন্টস ইন্টারফেস- এনপিআই-এর মধ্যে সরাসরি সংযোগ স্থাপিত হয়েছে। এর ফলে দু-দেশের নাগরিকরা মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন ও ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে নির্ঝঞ্ছাটে নিরাপদে তাৎক্ষণিকভাবে অর্থ স্থানান্তর করতে পারবেন।
ইউপিআই-এনপিআই-এর এই সংযোগ অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণের লক্ষ্যে এক বড় পদক্ষেপ। এর ফলে ভারত ও নেপালের মধ্যে অর্থনৈতিক ও ডিজিটাল সংযোগ আরও মজবুত হবে। নিরাপদ ও সাশ্রয়ী আন্তঃসীমান্ত লেনদেনের মধ্যে দিয়ে দু-দেশের দীর্ঘস্থায়ী সামাজিক ও অর্থনৈতিক বন্ধন আরও সুদৃঢ় হবে।
অর্থনৈতিক ও ডিজিটাল সংযুক্তির চালিকাশক্তি :
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার আন্তর্জাতিক শাখা এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড- এনআইপিএল এবং নেপাল ক্লিয়ারিং হাউস লিমিটেড- এনসিএইচএল-এর সহযোগিতায় এই প্রযুক্তিগত সংযোগ সম্পন্ন হয়েছে।
কৌশলগত প্রভাব : ইউপিআই-এনপিআই সংযোগের মূল বৈশিষ্ট্য :
দু-দেশের মধ্যে বাণিজ্য যেভাবে পরিচালিত হত, এই ডিজিটাল পেমেন্ট করিডর সেক্ষেত্রে যুগান্তকারী এক পরিবর্তন নিয়ে এসেছে। এখানে তাৎক্ষণিক সুবিধা পাওয়া যাচ্ছে :
পর্যটকদের সুবিধা : মুদ্রা বিনিময়ের ঝক্কি তাঁদের আর বহন করতে হবে না। সঙ্গে প্রচুর পরিমান অর্থ রাখারও প্রয়োজন নেই। বিদেশী মুদ্রা বিনিময়ের জটিলতার মধ্যেও তাঁদের পড়তে হবে না।
স্থানীয় ব্যবসায়ীদের সুবিধা : নেপালের ব্যবসায়ীরা ভারতীয় পর্যটকদের কাছে তাঁদের পণ্য সহজে বিক্রির সুযোগ পাবেন, লেনদেনের পরিমান বাড়বে।
পরিচালনগত দক্ষতা : স্থানীয় ব্যবসায়ীদের বেশি নগদ অর্থ রাখতে হবে না। অর্থ বহনের খরচ কমবে। তাঁরা নিরাপদে তাৎক্ষণিক লেনদেন নিষ্পত্তির সুবিধা পাবেন।
তাৎক্ষণিক সরাসরি হস্তান্তর : এর ফলে সীমান্ত পেরনোর সময় বেশি নগদ অর্থ নিয়ে যেতে হবে না। প্রচলিত ধীর গতির ব্যাঙ্কিং পদ্ধতির ওপরেও নির্ভরশীলতা কমবে।
বিশ্বজুড়ে ইউপিআই-এর গ্রহণযোগ্যতা : সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরশাহি, ফ্রান্স, মরিশাস, নেপাল, ভুটান, কাতার, শ্রীলঙ্কা এবং কম্বোডিয়া- এই ৯টি দেশে ভারতীয় পর্যটকরা নির্বিঘ্নে ইউপিআই-এর মাধ্যমে অর্থ প্রদান করতে পারেন।
SC/SD/NS
(रिलीज़ आईडी: 2271853)
आगंतुक पटल : 4