নিতি আয়োগ
নীতি আয়োগের পরিচালন পরিষদের একাদশতম বৈঠকে পৌরোহিত্য করবেন প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
10 JUN 2026 1:36PM by PIB Agartala
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১১ জুন নয়া দিল্লির রাষ্ট্রপতি ভবন কালচারাল সেন্টারে নীতি আয়োগের পরিচালন পরিষদের একাদশতম বৈঠকে পৌরোহিত্য করবেন।
প্রধানমন্ত্রীর ‘টিম ইন্ডিয়া’ এবং ‘বিকশিত ভারত’ গড়ার ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে, এবারের বৈঠকের মূল ভাবনা হলো: 'বিকশিত ভারত @২০৪৭-এর জন্য অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন'। এই ভাবনার লক্ষ্য হলো বয়স, অঞ্চল, লিঙ্গ বা আর্থ-সামাজিক প্রেক্ষাপট নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করা। পরিচালন পরিষদের বৈঠকে এই লক্ষ্য বাস্তবায়নের কৌশল এনং তার বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হবে।
এই বৈঠকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপালরা অংশ নেবেন। তাঁরা অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন কাঠামো নিয়ে আলোচনা করবেন, যা চারটি মূল স্তম্ভের উপর ভিত্তি করে গড়ে উঠেছে—
১. মৌলিক মানবসম্পদ উন্নয়ন ও ভবিষ্যতের উপযোগী দক্ষতা;
২. উৎপাদনশীল কর্মসংস্থান, উদ্যোগ সৃষ্টি ও বিকেন্দ্রীভূত বিকাশ,
৩. স্বাস্থ্য, পুষ্টি ও সার্বিক কল্যাণ, এবং
৪. সকলের জন্য সাম্য ও মর্যাদা। এছাড়া, সারা দেশে উদ্যোগ স্থাপনের সংস্কৃতিকে উৎসাহিত করা, দক্ষতা বৃদ্ধি এবং সুস্থিত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পদক্ষেপ নিয়েও বৈঠকে আলোচনা হবে।
বৈঠকে একটি বাস্তবায়ন রূপরেখা তৈরির ওপরও জোর দেওয়া হবে। এর জন্য সুশাসন, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (DPI), সমন্বয়, অংশীদারিত্ব এবং তথ্যভিত্তিক ব্যবস্থাকে গুরুত্বপূর্ণ সহায়ক উপাদান হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করা হবে। পাশাপাশি, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী ফলাফল পর্যবেক্ষণের জন্য একটি সুসংগঠিত ব্যবস্থা থাকবে, যা দায়বদ্ধতা ও পরিমাপযোগ্য প্রভাব নিশ্চিত করবে। অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়নের জাতীয় লক্ষ্যের সঙ্গে রাজ্যগুলোর নিজস্ব উন্নয়ন-দৃষ্টিভঙ্গির সামঞ্জস্য স্থাপনও এই বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হবে।
নীতি আয়োগের পরিচালন পরিষদ ২৫ থেকে ২৮ ডিসেম্বর, ২০২৫-এ আয়োজিত মুখ্যসচিবদের ৫ম জাতীয় সম্মেলনের সুপারিশগুলির ওপরেও আলোকপাত করবে। মুখ্যসচিবদের ওই সম্মেলনে নিম্নলিখিত পাঁচটি মূল বিষয়ের ওপর সুপারিশ করা হয়েছিল: —
১. প্রারম্ভিক শৈশব শিক্ষা: ভবিষ্যতের ভিত্তি নির্মাণ,
২. বিদ্যালয় শিক্ষা: উন্নয়নের মূলভিত্তি,
৩. দক্ষতা উন্নয়ন: ভবিষ্যৎ-প্রস্তুত কর্মশক্তি,
৪. উচ্চশিক্ষা: জ্ঞানভিত্তিক অর্থনীতি গঠন, এবং
৫. খেলাধুলা ও পাঠ্যক্রম-বহির্ভূত কার্যক্রম: শ্রেণিকক্ষের বাইরের বিকাশ।
নীতি আয়োগের ১১তম পরিচালন পরিষদের বৈঠকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উপরাজ্যপাল বা প্রশাসক, পদাধিকারবলে সদস্য ও বিশেষ আমন্ত্রিত হিসেবে কেন্দ্রীয় মন্ত্রীরা এবং নীতি আয়োগের ভাইস-চেয়ারম্যান, সদস্য ও সিইও অংশগ্রহণ করবেন।
*****
PS/SG
(रिलीज़ आईडी: 2271230)
आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam