নীতিআয়োগ
নীতি আয়োগের পরিচালন পরিষদের একাদশতম বৈঠকে পৌরোহিত্য করবেন প্রধানমন্ত্রী
प्रविष्टि तिथि:
10 JUN 2026 1:36PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১০ জুন, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ১১ জুন নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবন কালচারাল সেন্টারে নীতি আয়োগের পরিচালন পরিষদের একাদশতম বৈঠকে পৌরোহিত্য করবেন। 'বিকশিত ভারত'-এর লক্ষ্যে প্রধানমন্ত্রীর 'টিম ইন্ডিয়া' ধারণার সঙ্গে সামঞ্জস্য রেখে, এবারের বৈঠকের মূল ভাবনা হলো 'বিকশিত ভারত @২০৪৭-এর জন্য অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন'। এটি বয়স, অঞ্চল, লিঙ্গ বা আর্থ-সামাজিক প্রেক্ষাপট নির্বিশেষে প্রতিটি ভারতীয়র কল্যাণ ও উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করে। পরিচালন পরিষদের বৈঠকে এই লক্ষ্য বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা করা হবে।
বৈঠকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপালরা 'অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন কাঠামো' নিয়ে আলোচনা করবেন। এই কাঠামোটি চারটি মূল স্তম্ভের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে: (১) মৌলিক মানব মূলধন ও ভবিষ্যতের উপযোগী দক্ষতা; (২) উৎপাদনশীল কর্মসংস্থান, উদ্যোক্তা তৈরি ও বিকেন্দ্রীভূত বিকাশ; (৩) স্বাস্থ্য, পুষ্টি ও সুস্থতা এবং (৪) সকলের জন্য সাম্য ও মর্যাদা। এছাড়া, সারা দেশে উদ্যোগ স্থাপনের সংস্কৃতিকে উৎসাহিত করা, দক্ষতা বৃদ্ধি এবং সুস্থিত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পদক্ষেপ নিয়েও বৈঠকে আলোচনা হবে।
আলোচনায় একটি বাস্তবায়ন রূপরেখা তৈরির ওপর বিশেষ জোর দেওয়া হবে। এই রূপরেখায় সুশাসন, ডিজিটাল জনপরিকাঠামো, বিভিন্ন ক্ষেত্রের মধ্যে সমন্বয়, অংশীদারিত্ব এবং ডেটা-ভিত্তিক ব্যবস্থার মতো মূল সহায়ক উপাদানগুলিকে কাজে লাগানো হবে। পাশাপাশি, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী ফলাফল পর্যবেক্ষণের জন্য একটি সুসংগঠিত ব্যবস্থা থাকবে, যা দায়বদ্ধতা ও পরিমাপযোগ্য প্রভাব নিশ্চিত করবে। অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়নের ক্ষেত্রে জাতীয় লক্ষ্যের সঙ্গে রাজ্যগুলির লক্ষ্যের সামঞ্জস্য বিধানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে, যাতে সাম্যভিত্তিক ও সুস্থিত বিকাশের লক্ষ্যে ঐক্যবদ্ধ ও সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি জোরদার করা যায়।
নীতি আয়োগের পরিচালন পরিষদ ২৫ থেকে ২৮ ডিসেম্বর, ২০২৫-এ আয়োজিত মুখ্যসচিবদের ৫ম জাতীয় সম্মেলনের সুপারিশগুলির ওপরেও আলোকপাত করবে। মুখ্যসচিবদের ওই সম্মেলনে নিম্নলিখিত পাঁচটি মূল বিষয়ের ওপর সুপারিশ করা হয়েছিল: (১) প্রারম্ভিক শৈশবকালীন শিক্ষা: ভিত্তি স্থাপন; (২) বিদ্যালয় শিক্ষা: মূল উপাদানসমূহ; (৩) দক্ষতা উন্নয়ন: ভবিষ্যতের উপযোগী কর্মীবাহিনী; (৪) উচ্চশিক্ষা: জ্ঞান-ভিত্তিক অর্থনীতি; এবং (৫) খেলাধুলা ও পাঠ্যক্রম-বহির্ভূত কার্যক্রম: শ্রেণিকক্ষের বাইরে। পরিচালন পরিষদের একাদশ বৈঠকে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী, কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উপরাজ্যপাল বা প্রশাসক, পদাধিকারবলে সদস্য ও বিশেষ আমন্ত্রিত হিসেবে কেন্দ্রীয় মন্ত্রীরা এবং নীতি আয়োগের ভাইস-চেয়ারম্যান, সদস্য ও সিইও অংশগ্রহণ করবেন।
SC/SD/SKD
(रिलीज़ आईडी: 2271202)
आगंतुक पटल : 20
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Assamese
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam