পেট্রোলিয়ামওপ্রাকৃতিকগ্যাসমন্ত্রক
ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা, ভারতের জ্বালানি বৈচিত্র্যকরণ কৌশলে ভেনেজুয়েলার গুরুত্ব পুনর্ব্যক্ত করলেন শ্রী হরদীপ সিং পুরী
प्रविष्टि तिथि:
05 JUN 2026 10:32AM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৫ জুন, ২০২৬
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরি, নতুন দিল্লিতে ৪ জুন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শ্রীমতী ডেলসি এলোইনা রদ্রিগেজ গোমেজের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রকের পদস্থ আধিকারিক এবং বিভিন্ন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার চেয়ারপার্সনরা। দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী জ্বালানি অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগ নিয়ে আলোচনা হয়।
বৈঠকে শ্রী পুরি বলেন, দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বের উপর ভিত্তি করে ভারত ও ভেনেজুয়েলার মধ্যে এক স্বাভাবিক অংশীদারিত্ব রয়েছে। তিনি ভেনেজুয়েলার জ্বালানি পুনর্গঠনে ভারতের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে বলেন, ভারতীয় কোম্পানিগুলি ভেনেজুয়েলায় তাদের ভূমিকা আরও জোরালো করতে প্রস্তুত। ভারতের জ্বালানি বৈচিত্র্যকরণ কৌশলে ভেনেজুয়েলার গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দিয়ে, তিনি ভেনেজুয়েলার সঙ্গে জ্বালানি বাণিজ্য আরও গভীর করার জন্য ভারতের আগ্রহ প্রকাশ করেন।
ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, ভারতকে তাঁর দেশের এক নির্ভরযোগ্য অংশীদার হিসেবে স্বীকৃতি দিয়ে সে দেশের সংস্কার হওয়া তেল ও গ্যাস ক্ষেত্রে ভারতীয় সংস্থাগুলিকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। জ্বালানি ক্ষেত্রে ভারত ও ভেনেজুয়েলা এক অপরের পরিপূরক বলে মন্তব্য করে তিনি একটি ভারতীয় প্রতিনিধিদলকে ভেনেজুয়েলা সফরের আমন্ত্রণ জানান।
SC/SD/SKD
(रिलीज़ आईडी: 2269233)
आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali-TR
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam