প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

গুজরাটের আহমেদাবাদে প্রথম বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ শুরুর প্রাক্কালে বিশ্বব্যাপী যোগব্যায়ামের জনপ্রিয়তার ওপর আলোকপাত প্রধানমন্ত্রীর

प्रविष्टि तिथि: 03 JUN 2026 10:31PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩  জুন  ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ বলেন যে, বিশ্বজুড়ে যোগব্যায়াম বিপুল জনপ্রিয়তা অর্জন করছে; আগামীকাল, ৪ জুন, গুজরাটের আহমেদাবাদে ‘প্রথম বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর সূচনা অনুষ্ঠানের কথা তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন যে, এই মঞ্চটি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা যোগানুরাগীদের একত্রিত করেছে, যা যোগাসনের আন্তর্জাতিক ক্রীড়া মানচিত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। শ্রী মোদী জানান  যে, আগামীকাল সন্ধ্যা ৬:৪০ মিনিট নাগাদ প্রযুক্তির মাধ্যমে তিনি এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হবেন। তিনি এই অভিনব আয়োজনের জন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানান এবং অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা জানান। 

প্রধানমন্ত্রী ‘এক্স’-এ এক বার্তায় বলেছেন:


"বিশ্বজুড়ে যোগব্যায়াম বিপুল জনপ্রিয়তা অর্জন করছে! আগামীকাল, ৪ জুন, আহমেদাবাদে এক বিশেষ প্রতিযোগিতা—'প্রথম বিশ্ব যোগাসন ক্রীড়া চ্যাম্পিয়নশিপ ২০২৬' শুরু হতে চলেছে। এই মঞ্চটি বিশ্বের বিভিন্ন প্রান্তের যোগ-অনুরাগীদের একত্রিত করেছে। যোগাসনের আন্তর্জাতিক ক্রীড়া-মানচিত্রে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। আগামীকাল সন্ধ্যা ৬:৪০ নাগাদ আমি প্রযুক্তির মাধ্যমে এই আয়োজনের সঙ্গে যুক্ত হব। এমন একটি অভিনব অনুষ্ঠানের আয়োজকদের জানাই আমার অভিনন্দন এবং অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা জানাই।


@yogasanabharat
@worldyogasana

 


SC/MP/NS


(रिलीज़ आईडी: 2268811) आगंतुक पटल : 2
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Kannada , Malayalam