শিল্পওবাণিজ্যমন্ত্রক
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল নিউ ইয়র্কে উচ্চপর্যায়ে বৈশ্বিক নেতৃত্বের সঙ্গে ব্যবসায়িক ও বিনিয়োগ বৈঠক করলেন
প্রকাশিত:
29 MAY 2026 3:33PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৯ মে, ২০২৬
কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল, ২৮ মে নিউ ইয়র্ক শহরে অবস্থান কালে মার্কিন শীর্ষস্তরীয় ব্যবসায়িক ও বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেন।
তার এই সফরকালে মন্ত্রী কার্লাইল গ্রুপের সিইও শ্রী হার্ভি শোয়ার্টজ; মরগ্যান স্ট্যানলির চেয়ারম্যান ও সিইও শ্রী টেড পিক; ওয়ারবার্গ পিনকাসের চেয়ারম্যান শ্রী চার্লস কে; অ্যামনিয়াল ফার্মাসিউটিক্যালসের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও শ্রী চিন্টু প্যাটেল; এবং মাস্টারকার্ডের সিইও শ্রী মাইকেল মিয়েবাখের সঙ্গে একান্তে বৈঠক করেন।
আলোচনার মূল বিষয় ছিল ভারত-মার্কিন বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করা, ভারতে বৈশ্বিক ব্যবসা ক্ষেত্রের জন্য সুযোগ সম্প্রসারণ করা, সরবরাহ শৃঙ্খলের স্থিতিস্থাপকতার প্রসার এবং আর্থিক পরিষেবা, স্বাস্থ্যসেবা, ডিজিটাল পেমেন্ট, উৎপাদন, উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদীয়মান প্রযুক্তির মতো ক্ষেত্রগুলিতে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়া। বৈশ্বিক বিনিয়োগ গন্তব্য হিসেবে ভারতের ক্রমবর্ধমান আকর্ষণীয়তার বিষয়টিও তুলে ধরাও ছিল আলোচনার লক্ষ্য।
ইউএস-ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরামের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় বিনিয়োগ ও বাণিজ্য জগতের ৫০ জনেরও বেশি প্রথমসারির শিল্পপতি ভাষণ দেন। উদীয়মান বিনিয়োগের সুযোগ নিয়ে মতবিনিময় হয়।
ভারতের অর্থনৈতিক সম্ভাবনায় ক্রমবর্ধমান বৈশ্বিক আস্থার ওপর আলোচনায় জোর দেওয়া হয়। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শিল্পক্ষেত্র-ভিত্তিক সহযোগিতার গুরুত্বকে তুলে ধরা হয়েছে।
SC/AB/SKD
(রিলিজ আইডি: 2266753)
ভিজিটরের কাউন্টার : 7