রেল মন্ত্রক
কাজিপেট রেল নির্মাণ কেন্দ্র তৈরি হয়ে ওঠার মুখে এবং এখানে তৈরি হবে ইন্টারসিটি ট্রেন : রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
পোস্ট করার দিনক্ষণ:
28 MAY 2026 3:59PM by PIB Agartala
নয়াদিল্লি, ২৮ মে ২০২৬
ভারতীয় রেলের কাজিপেট রেল নির্মাণ কেন্দ্র তৈরি হয়ে ওঠার মুখে। সেখানে আগামী পাঁচ বছরে ২০০টি ইন্টারসিটি ট্রেন তৈরি হবে বলে জানা গেছে। আজ এই কেন্দ্রটি চালু করার বিষয়ে পর্যালোচনা করেন রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব এবং রেল প্রতিমন্ত্রী শ্রী রভনীত সিং বিট্টু। শীর্ষস্থানীয় আধিকারিকদের সঙ্গে কথা বলেন তাঁরা। এখানে যে সমস্ত রেক তৈরি হবে তা ইন্টারসিটি ট্রেনের। এই ট্রেনগুলি মোটামুটি ৩০০ কিলোমিটার পাল্লায় চলাচল করে। বস্তুত, কাছাকাছি শহরগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করে তোলার জন্য এই ট্রেনগুলিকে কাজে লাগানো হয়। সেখানে থাকে আধুনিক সব সুবিধা।
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2266548)
ভিজিটরদের কাউন্টার : 42
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada