প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী সেনেটর পেনি ওং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন

প্রকাশিত: 26 MAY 2026 8:01PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২৬ মে  ২০২৬

 

অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী সেনেটর পেনি ওং-এর সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সন্তোষ প্রকাশ করেছেন। 

এক্স সমাজ মাধ্যম প্রধানমন্ত্রী বলেছেন :

“অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী সেনেটর পেনি ওং কে স্বাগত জানাতে পেরে খুশি। সরবরাহ শৃঙ্খলকে স্থিতিশীল করা সুনিশ্চিত করার সঙ্গে সঙ্গে প্রতিরক্ষা, বাণিজ্য, প্রযুক্তির মতো ক্ষেত্রগুলিতে ক্রমবর্ধমান ভারত-অস্ট্রেলিয়া সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। অবাধ,মুক্ত, সুরক্ষিত এবং  সমৃদ্ধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় ক্ষেত্রে ভারত-অস্ট্রেলিয়া একযোগে কাজ করে যাবে।”

 


SC/AB/NS…


(রিলিজ আইডি: 2265760) ভিজিটরের কাউন্টার : 9