যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
জনপরিসরে সাধারণ মানুষের জন্য ওয়াই-ফাই পরিষেবা আরও বাড়িয়ে তুলতে পিএম-ডব্লুএএনআই-কে আরও উন্নত করে তোলা হল
প্রকাশিত:
26 MAY 2026 12:05PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ মে ২০২৬
ভারতের ডিজিটাল জনপরিকাঠামো আরও জোরদার করতে এবং সাধারণ নাগরিকদের কাছে ইন্টারনেট পরিষেবা আরও ভালোভাবে পৌঁছে দিতে টেলি যোগাযোগ দপ্তর পিএম-ডব্লুএএনআই-(প্রাইম মিনিস্টার ওয়াই-ফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস)-কে আরও উন্নত করে তুলেছে।
এবার থেকে ল্যাপটপ এবং সেকেন্ডারি ডিভাইসের জন্য কিউআর- ভিত্তিক যাচাইয়ের সুবিধা পাওয়া যাবে। ১৫, ৩০ কিংবা ৬০ মিনিট ওয়াই-ফাই ব্যবহারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে। পিএম-ডব্লুএএনআই হটস্পটগুলিকেও আরও উন্নত করে তোলা হয়েছে। এইসব ব্যবস্থা চালু হচ্ছে ২২ মে ২০২৬-এ জারি করা নির্দেশিকা অনুযায়ী।
সংশ্লিষ্ট সব পক্ষকে ৯ সপ্তাহের মধ্যে এই নির্দেশিকা কার্যকর করতে বলা হয়েছে, যাতে জুলাই নাগাদ নতুন ব্যবস্থাপনা পুরোপুরি কার্যকর হয়ে ওঠে।
কেন্দ্রীয় যোগাযোগ তথা উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নেতৃত্বে পিএম-ডব্লুএএনআই ব্যবস্থাপনা ক্রমে আরও উন্নত হয়ে উঠছে। এই বিষয়টি ডিজিটাল সংযোগের প্রসারে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির সঙ্গে বিশেষভাবে সামঞ্জস্যপূর্ণ।
SC/AC/NS…
(রিলিজ আইডি: 2265359)
ভিজিটরের কাউন্টার : 8