আদিবাসীবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

কূটনীতির অঙ্গ হিসেবে বিশ্ব নেতাদের দেওয়া প্রধানমন্ত্রীর উপহারে ফুটে উঠেছে ভারতের আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য ও পরম্পরা

প্রকাশিত: 26 MAY 2026 11:18AM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২৬ মে  ২০২৬

 

সাম্প্রতিক কূটনৈতিক সফরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশ্ব নেতাদের যেসব উপহার দিয়েছেন, তাতে ফুটে উঠেছে ভারতের আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য ও পরম্পরা। 

সুইডেনের যুবরানী ভিক্টোরিয়াকে তিনি উপহার দিয়েছেন মধ্যপ্রদেশের গণ্ড ঘরানার চিত্র। তাতে ব্যবহার করা হয়েছে প্রাকৃতিক রঙ। এই শৈলী আদিবাসী কারু শিল্পীদের জীবিকার বড় উৎস। 

ইটালির প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনি-কে প্রধামন্ত্রী উপহার হিসেবে দিয়েছেন অসমের মুগা সিল্কের একটি শাল এবং মণিপুরের টাঙ্গখুল নাগা জনগোষ্ঠীর শিল্পীদের তৈরি শিরুই লিলি শাল। 

সংযুক্ত আরব আমিরশাহির কুইন মাদার-কে প্রধানমন্ত্রী উপহার দিয়েছেন মণিপুরের ব্ল্যাক রাইস (চাক-হাও)। পার্বত্য এলাকায় বসবাসরত আদিবাসীরা এর চাষ করেন। 

এইসব উপহার সামগ্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী বিশ্বের আঙিনায় ভারতের আদিবাসী শিল্প সংস্কৃতিকে আরও ভালোভাবে তুলে ধরতে চেয়েছেন। 

 

SC/AC/NS…

 


(রিলিজ আইডি: 2265322) ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Bengali-TR , Assamese , Gujarati , Malayalam