প্রধানমন্ত্রীর দপ্তর
প্রধানমন্ত্রী সিকিমের সমৃদ্ধ ঐতিহ্য এবং ‘বিকশিত সিকিম ২০৪৭’-এর অভিমুখে অগ্রগতির ওপর আলোকপাতকারী একটি নিবন্ধ শেয়ার করেছেন
পোস্ট করার দিনক্ষণ:
24 MAY 2026 11:31AM by PIB Agartala
নতুন দিল্লি, ২৪ মে ২০২৬
সিকিম তার পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদার ৫১তম বর্ষে পদার্পণ করার এই শুভক্ষণে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়া রচিত একটি নিবন্ধ শেয়ার করেছেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, এই নিবন্ধটিতে কাঞ্চনজঙ্ঘাকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে এবং সিকিমের ভূমি, স্মৃতি ও চেতনার রক্ষক হিসেবে এর ভূয়সী প্রশংসা করা হয়েছে।
প্রধানমন্ত্রী এক্স-এ একটি পোস্টে লিখেছেন:
"সিকিম তার পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদার ৫১তম বর্ষে পদার্পণ করার মুহূর্তে, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী @JM_Scindia কাঞ্চনজঙ্ঘাকে নিয়ে লিখেছেন এবং সিকিমের ভূমি, স্মৃতি ও চেতনার রক্ষক হিসেবে এর প্রশংসা করেছেন।
তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন যে, কাঞ্চনজঙ্ঘার 'পঞ্চরত্ন' (পাঁচটি সম্পদ) অবিরাম রাজ্যের অগ্রযাত্রাকে আলোকিত করে চলেছে এবং 'বিকশিত সিকিম ২০৪৭'-এর পথ প্রশস্ত করছে।"
*****
PS/Agt
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2264950)
ভিজিটরদের কাউন্টার : 4
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam