নির্বাচন কমিশন
azadi ka amrit mahotsav

তৃতীয় পর্যায়ে বিশেষ নিবিড় সংশোধনী

১৬টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর

পোস্ট করার দিনক্ষণ: 14 MAY 2026 2:19PM by PIB Agartala

নয়াদিল্লি, ১৪ মে, ২০২৬: তৃতীয় পর্যায়ে দেশের ১৬টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে (ইউটি) 'বিশেষ নিবিড় সংশোধন' (এসআইআর) কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশ জারি করেছে ভারতের নির্বাচন কমিশন৷ এই পর্যায়ে ত্রিপুরাতেও চলবে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজ।

বর্তমানে চলমান আদমশুমারির (জনগণনা) গৃহ-তালিকাভুক্তকরণ প্রক্রিয়ার সাথে মাঠপর্যায়ের কর্মীবাহিনী ও ব্যবস্থাপনার অভিন্নতার বিষয়টি বিবেচনা করে এসআইআর-এর তৃতীয় পর্যায়ের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তৃতীয় পর্যায়ে হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ছাড়া সমস্ত দেশে এই এসআইআর কার্যক্রম চলবে । আদমশুমারির দ্বিতীয় পর্যায় সম্পন্ন হওয়ার বিষয় এবং উচ্চভূমি বা তুষারাবৃত এলাকার আবহাওয়ার পরিস্থিতির বিষয়টি যথাযথভাবে বিবেচনা করে, এই তিনটি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য এসআইআর-এর সময়সূচি পরবর্তীত সময়ে ঘোষণা করা হবে। এসআইআর-এর তৃতীয় পর্যায় চলাকালীন সময়ে ৩.৯৪ লক্ষেরও বেশি 'বুথ স্তরের আধিকারিক' (বিএলও) বাড়ি বাড়ি গিয়ে ৩৬.৭৩ কোটি ভোটারের তথ্য সংগ্রহ করবেন৷ এই কাজে তাঁদের সহায়তা করবেন ৩.৪২ লক্ষ 'বুথ স্তরের প্রতিনিধি' (বিএলএ), যাঁদের রাজনৈতিক দলগুলো গণনা বা তালিকাভুক্তকরণ পর্বের সময় নিয়োগ করেছিল।এসআইআর হলো একটি অংশগ্রহণমূলক কার্যক্রম, যেখানে ভোটার, রাজনৈতিক দল এবং নির্বাচন আধিকারিকসহ সংশ্লিষ্ট সকল পক্ষ যুক্ত থাকেন। নির্বাচন কমিশন (ইসিআই) সকল রাজনৈতিক দলের কাছে অনুরোধ জানাচ্ছে যেন তারা প্রতিটি ভোটকেন্দ্রের জন্য বিএলএ নিয়োগ করে৷ এর উদ্দেশ্য হলো রাজনৈতিক দলগুলোর পূর্ণাঙ্গ অংশগ্রহণ নিশ্চিত করা, যাতে এসআইআর প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছতা এবং রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পরিচালিত হতে পারে।এসআইআর-এর প্রথম দুটি পর্যায়ে ১৩টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে এই কার্যক্রমের নির্দেশ জারির তারিখ অনুযায়ী প্রায় ৫৯ কোটি ভোটার অন্তর্ভুক্ত ছিলেন৷ এই পর্যায়গুলোতে এসআইআর প্রক্রিয়ার বিভিন্ন ধাপে ৬.৩ লক্ষেরও বেশি বিএলও এবং রাজনৈতিক দলগুলোর দ্বারা নিযুক্ত ৯.২ লক্ষ বিএলএ যুক্ত ছিলেন।

 তৃতীয় পর্যায়ের বিশেষ নিবিড় সংশোধনী হবে ত্রিপুরাতেও। সেই অনুযায়ী ১৫ সেপ্টেম্বর ২০২৬ থেকে ১৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত বিএলও'রা রাজ্যের সর্বত্র বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ করবেন। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ২১ অক্টোবর ২০২৬। দাবিও নিষ্পত্তির আবেদন করা যাবে ২১ অক্টোবর ২০২৬ থেকে ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত। দাবি সমুহের নিস্পত্তি করা হবে ২১ নভেম্বর ২০২৬ থেকে ১৯ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৩ ডিসেম্বর ২০২৬ তারিখে।

এই বিশেষ নির্বাচনী সংশোধনী প্রক্রিয়ায় মোট ৩৩৫৬ জন বিএলও এবং ৬৭৫৭ জন বিএলএ যুক্ত থাকবেন ত্রিপুরায়। উল্লেখ্য, রাজ্যে মোট ভোটার রয়েছে ২৮, ৯৭, ৬৭৪ জন।

*****

PS/DM/KMD


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2261037) ভিজিটরদের কাউন্টার : 12