নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন – তৃতীয় পর্যায়

প্রকাশিত: 14 MAY 2026 2:19PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ মে, ২০২৬

 

ভারতের নির্বাচন কমিশন ১৬টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর নির্দেশ দিয়েছে। 

জনগণনার পাশাপাশি বাড়ি তালিকাভুক্তির বিষয়টিকেও নজরে রেখে এসআইআর-এর তৃতীয় পর্যায়ের সূচি তৈরি করা হয়েছে।

তৃতীয় পর্যায়ে হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর ও লাদাখ ছাড়া সমগ্র দেশের ভোটার তালিকায় নিবিড় সংশোধন চালু হবে।

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের তৃতীয় পর্বে ৩ লক্ষ ৯৪ হাজারেরও বেশি বুথ লেভেল অফিসার (বিএলও), ৩৬ কোটি ৭৩ লক্ষের বেশি ভোটারের বাড়ি বাড়ি যাবেন। রাজনৈতিক দলগুলির নিযুক্ত ৩ লক্ষ ৪২ হাজার বুথ লেভেল এজেন্ট (বিএলএ) তাঁদের সহায়তার জন্য থাকবেন। 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন একটি অংশগ্রহণমূলক প্রক্রিয়া। এখানে ভোটার, রাজনৈতিক দল এবং নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিকরা জড়িত থাকেন। নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলকে প্রতিটি ভোটকেন্দ্রের জন্য বিএলএ নিয়োগ করার অনুরোধ জানিয়েছে। 

এসআইআর-এর নির্দেশিকা জারির দিন পর্যন্ত ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রথম দুই পর্বে ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রায় ৫৯ কোটি ভোটারের জন্য ৬ লক্ষ ৩ হাজারের বেশি বিএলও এবং ৯ লক্ষ ২ হাজারের বেশি বিএলএ যুক্ত ছিলেন।

বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন - https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2260955&reg=3&lang=1

 

SC/PM/DM...


(রিলিজ আইডি: 2261009) ভিজিটরের কাউন্টার : 20