MIFF banner

১৯তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডেলিগেটদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে

মুম্বাই, ৯ মে ২০২৬

 

১৯তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (এমআইএফএফ) মুম্বাইয়ের পেডার রোডে এনএফডিসি চত্ত্বরে ১৫-২১ জুন অনুষ্ঠিত হবে। দক্ষিণ এশিয়ার অ-কাহিনী চলচ্চিত্র প্রদর্শনীর এই উৎসবে ডেলিগেটদের রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়েছে। উৎসাহী চলচ্চিত্র নির্মাতাদের জন্য এই উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমআইএফএফ-এর নিজস্ব পোর্টালে নাম নথিভুক্ত করা যেতে পারে : http:// https://miff.in/en । রেজিস্ট্রেশনের কাজ যথাযথ হয়েছে কি না সেটি দেখবার জন্য ডেলিগেটরা https://my.miff.in/dashboard/-এ ক্লিক করুন। আবেদনকারীদের রেজিস্ট্রেশন ফি বাবদ ৫০০ টাকা দিতে হবে। এই প্রক্রিয়ায় কোনও ধরনের সহায়তার প্রয়োজন হলে registration@miff.in-এ মেল করুন। কোনও প্রযুক্তিগত সহায়তার প্রয়োজন হলে http://digitalteam@nfdcindia.com- এই ঠিকানায় মেল করুন।  

এই চলচ্চিত্র উৎসবে দেশ-বিদেশের প্রথম সারির চলচ্চিত্র দেখার সুযোগ রয়েছে। চলচ্চিত্র উৎসবে সৃজনশীল ব্যক্তিত্বদের নিয়ে নানা ধরনের আলোচনা সভার আয়োজন করা হয়। এই প্রথমবার ওয়েভস ডক বাজারের আয়োজন করা হয়েছে এই উৎসবে। ১৯তম এমআইএফএফ-এ স্বর্ণ শঙ্খ এবং রৌপ্য শঙ্খ পুরস্কার দেওয়া হয়। এছাড়াও ভি শান্তারাম জীবনকৃতি সম্মান উদ্ভাবনী চলচ্চিত্রের জন্য প্রমোদ পতি পুরস্কার দেওয়া হয়। এছাড়াও শিক্ষার্থীদের নির্মিত সেরা চলচ্চিত্র এবং প্রথমবার ছবি তৈরি করেছেন, এ ধরনের পরিচালকদের চলচ্চিত্র নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয় এমআইএফএফ-এ। 

 

SC/CB/NS…


Great films resonate through passionate voices. Share your love for cinema with #MIFF2026. Tag us @pibmumbai on X, and we'll help spread your passion! For journalists, bloggers, and vloggers wanting to connect with filmmakers for interviews/interactions, reach out to us at miff.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


रिलीज़ आईडी: 2259372   |   Visitor Counter: 38