স্বরাষ্ট্র মন্ত্রক
দেশে বন্যা ব্যবস্থাপনা ও তাপপ্রবাহ মোকাবিলার প্রস্তুতি পর্যালোচনায় রবিবার, ১০ মে নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ-র পৌরোহিত্যে উচ্চ-পর্যায়ের বৈঠক
प्रविष्टि तिथि:
08 MAY 2026 4:52PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৮ মে, ২০২৬
দেশে বন্যা ও তাপপ্রবাহ পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিয়ে আগামী রবিবার ১০ মে, নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ-র পৌরোহিত্যে উচ্চ পর্যায়ের এক পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে গৃহীত ‘সার্বিক সরকার ও সর্বজনীন সমাজ’ কেন্দ্রিক কর্মপন্থার পরিপ্রেক্ষিতে এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের নির্দেশনায়, স্বরাষ্ট্র মন্ত্রক সাম্প্রতিক বছরগুলিতে দেশের দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামোকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সংস্থাগুলির মধ্যে সমন্বয় বাড়ানো হয়েছে, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ঢেলে সাজানো হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের সময় ‘শূন্য প্রাণহানি’র নীতির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
এই বৈঠকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলির প্রস্তুতি মূল্যায়ন করবেন এবং আগাম সতর্কীকরণ ব্যবস্থা, সম্পদ মোতায়েন ও আন্তঃসংস্থা সমন্বয় পর্যালোচনা করবেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশজুড়ে গৃহীত দীর্ঘমেয়াদী বন্যা মোকাবিলা ব্যবস্থার অগ্রগতিও পর্যালোচনা করবেন। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পগুলির সুরক্ষা, নদী ব্যবস্থাপনা উদ্যোগ এবং পূর্বাভাসের বৈজ্ঞানিক অগ্রগতি। তিনি গত বছরের পর্যালোচনা বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলির বাস্তবায়নও খতিয়ে দেখবেন।
এই উচ্চ-পর্যায়ের বৈঠকের প্রধান আলোচ্য বিষয়গুলি হলো:
উন্নত প্রযুক্তি এবং বাস্তব সময় ভিত্তিক তথ্য সংযুক্তিকরণের মাধ্যমে বন্যার পূর্বাভাস ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা শক্তিশালী করা।
একই সময়ে একাধিক দুর্যোগ, বিশেষ করে বন্যা ও তাপপ্রবাহের মতো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুতি বৃদ্ধি করা।
জীবন ও সম্পত্তির ক্ষতি রোধের জন্য জনসচেতনতা বৃদ্ধি ও দুর্যোগ সহনশীল নির্মাণ কর্মসূচি।
প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীর পর্যাপ্ত মজুদ এবং চিকিৎসা সংক্রান্ত প্রস্তুতি নিশ্চিত করা।
SC/SD/SKD
(रिलीज़ आईडी: 2259148)
आगंतुक पटल : 38
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Punjabi
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali-TR
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam