বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

নতুন আধার অ্যাপের সর্বজনগ্রাহ্যতা জোরালো হয়েছে, তিনমাসে ২১ মিলিয়ন ডাউনলোড হয়েছে

প্রকাশিত: 06 MAY 2026 6:09PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৬ মে, ২০২৬ 

 

 আধার অ্যাপ প্রবল জন সমর্থনের সাক্ষী থাকছে। তিনমাসের মধ্যে ২১ লক্ষের বেশি ডাউনলোড হয়েছে। মানুষের আঙুলের ডগায় এনে দিয়েছে পরিষেবা, জীবনকে করে দিয়েছে সহজ। দেখা গেছে যে, মানুষ আধার অ্যাপের ব্যবহার করছে সহজে যেকোনও সময়, যেকোনও জায়গায় মোবাইল নাম্বার এবং ঠিকানা আপডেট করা সহ বিভিন্ন পরিষেবা পেতে। 

এপর্যন্ত ২৮ লক্ষের বেশি মানুষ নতুন আধার অ্যাপ ব্যবহার করে তাদের মোবাইল নম্বর আপেডট করেছেন। একইরকমভাবে প্রায় ৬ লক্ষ মানুষ অ্যাপটি ব্যবহার করেছেন ঠিকানা আপডেট করতে। 

আধার অ্যাপটি হল পরবর্তী প্রজন্মের মোবাইল অ্যাপ্লিকেশন যেটি নকশা করা হয়েছে আধার নম্বরের মালিককে নিরাপদে, সহজে এবং গোপনীয়তা বজায় রেখে তাদের পরিচিতি বহন, প্রদর্শন, ভাগ করা এবং যাচাই করতে। 

সর্বজনগ্রাহ্য হয়ে ওঠার প্রমাণ শুধুমাত্র নাগরিকদের আস্থা নয়, আধার পরিষেবাকে আরও সহজ এবং ব্যবহারকারী-বান্ধব করে তুলতে নতুন অ্যাপটির ভূমিকাও গুরুত্বপূর্ণ। যারফলে আধার নম্বরের মালিকদের জীবনযাপন সহজ হয়ে ওঠেছে। 

এই অ্যাপে আছে, অত্যাধুনিক কয়েকটি ব্যবস্থা উপস্থিতির প্রমাণ হিসেবে মুখের যাচাই, একটি মাত্র ক্লিকের দ্বারা বায়োমেট্রিক লক, আনলক করা, অথেনটিকেশনের পূর্ব ইতিহাস এবং একটি কিউ আর ভিত্তিক এডিট করা যায় এমন কন্ট্যাক্ট কার্ড যাতে সরাসরি ভিজিটিং কার্ড না দেখিয়েও সহজে পরিচয় প্রদান করা যায়। 

সহজে ব্যবহার করার উপযোগী করে এর নকশা তৈরি করা হয়েছে। প্রতিদিন নানা ধরনের কাজের উপযোগী হিসেবে আধার অ্যাপটি তৈরি করা হয়েছে। যেমন, অফলাইন ভেরিফিকেশন সিকিং এনটিটিজ (ওভিএসই) কিউআর কোড স্ক্যানিং-এর মাধ্যমে হোটেলে চেক-ইন, হাসপাতালে অ্যাডমিশন, ভিজিটারদের জন্য ব্যবস্থাপনা, কোনও অনুষ্ঠানে প্রবেশ, জিগ কর্মীদের পরিচয় যাচাই ইত্যাদি কাজের সুবিধা হবে। 

নতুন আধার অ্যাপটি অ্যান্ড্রয়েড এং অ্যাপল, আইওএস প্ল্যাটফর্ম দুটিতেই পাওয়া যাবে। 

যেকোনও ব্যক্তি এখানে ডাউনলোড করতে পারেন  
 অ্যান্ড্রয়েড - https://play.google.com/store/apps/details?id=in.gov.uidai.pehchaan&hl=en_IN 
 আইওএস - https://apps.apple.com/in/app/aadhaar/id6744029871 

 


SC / AP /AG..


(রিলিজ আইডি: 2258669) ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Telugu , Malayalam