MIFF banner

ওয়েভস তথ্যচিত্র বাজারের দ্বিতীয় সংস্করণ শুরু হচ্ছে ১৬ থেকে ১৮ জুন, ২০২৬

মুম্বাই, ০৬ মে, ২০২৬ 

 

মুম্বাইয়ের এনএফডিসি কমপ্লেক্সে ওয়েভস তথ্যচিত্র বাজার -এর দ্বিতীয় সংস্করণ ১৯তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পাশাপাশি ১৬ থেকে ১৮ জুন, ২০২৬ অনুষ্ঠিত হবে।
ওয়েভস তথ্যচিত্র বাজার  প্রথম সারির এক ঐক্য মঞ্চ, যা তথ্যচিত্র, অ্যানিমেশন এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতাদের সৃজনশীল যাত্রাপথকে  ত্বরান্বিত করার লক্ষ্যে তৈরি। এই মঞ্চটি নির্মাতাদের পারস্পরিক সহযোগিতা, পরামর্শ, বাজারের সুযোগ এবং বিশ্ব  পরিচিতি অর্জনের সুযোগ তৈরি করে দেয়। দ্বিতীয় সংস্করণের মূল লক্ষ্য হলো অডিও-ভিজ্যুয়াল শিল্পের নামী পেশাদার এবং উদীয়মান প্রতিভাদের একই ছাতার নিচে নিয়ে আসা। এছাড়া, এই বাজার  নির্মাতা, প্রযোজক, পরিবেশক, সম্প্রচার, অর্থায়ন এবং প্রযুক্তি অংশীদারদের একটি প্রাণবন্ত কেন্দ্র হিসেবে কাজ করবে। এটি চলচ্চিত্র নির্মাণ ও পরিবেশনায় নানা ধাপে সহায়তা করার পাশাপাশি অসাধারণ গল্প কথনের প্রয়াসকে শক্তিশালী করবে এবং নির্মাতাদের বিশ্বস্তরের  দর্শকদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ পেশাদারদের সঙ্গে প্রত্যক্ষ মতবিনিময়ের মাধ্যমে বর্তমান শিল্পের গতিধারা, বাজারের চাহিদা, পরিবেশন কৌশল এবং দর্শকদের পছন্দ ও অপছন্দের  মূল্যবান অন্তর্দৃষ্টি গড়ে তোলে।

ওয়েভস তথ্যচিত্র বাজারের  অন্যতম বিভাগ হলো ভিউয়িং রুম (ভিআর)। এখানে সদ্য নির্মিত কিংবা বর্তমানে সম্পাদনা-পরবর্তী  পর্যায়ে থাকা তথ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য এবং অ্যানিমেশন চলচ্চিত্র বাছাইকরা দর্শকের সামনে প্রদর্শন করা হবে। শুধুমাত্র নির্বাচিত ক্রেতা, প্রোগ্রামার, পরিবেশক এবং বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত ও সুরক্ষিত একটি মঞ্চ হিসেবে এটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে নির্মাতারা পরিবেশনা চুক্তি নিশ্চিত করা, সহ-প্রযোজক ও আন্তর্জাতিক বিক্রয় প্রতিনিধিদের সাথে সংযোগ স্থাপন করা, চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের সম্ভাবনা যাচাই করা এবং চলচ্চিত্রের কাজ শেষ করার জন্য প্রয়োজনীয় অর্থায়নের সুযোগ গড়ে দেয়। এছড়াও তথ্যচিত্রগুলির মূল্যায়নের  সুযোগ গড়ে দেয়।নির্বাচিত চলচ্চিত্রগুলো ভিউয়িং রুম ক্যাটালগ এ অন্তর্ভুক্ত করা হয়। অনুষ্ঠানের আগে নির্বাচিত প্রতিনিধির সাথে বাগ করে নেওয়া এবং অনলাইনেও সবার জন্য খুলে রাখা হয়।
ওয়ার্ক-ইন-প্রোগ্রেস ল্যাব বিশেষভাবে সেইসব তথ্যচিত্র এবং অ্যানিমেশন চলচ্চিত্রের জন্য তৈরি করা হয়েছে, যা বর্তমানে রাফ-কাট-এর প্রাথমিক সম্পাদনার পর্যায়ে রয়েছে।  এই ল্যাবটি নির্বাচিত অংশগ্রহণকারীদের অভিজ্ঞ চলচ্চিত্র নির্মাতা, সম্পাদক এবং আন্তর্জাতিক পরামর্শদাতাদের কাছ থেকে মূল্যবান মতামত, দিকনির্দেশনা এবং পরামর্শ গ্রহণের সুযোগ করে দেয়। যা চলচ্চিত্র প্রকল্পগুলোকে আরও বিস্তৃত দর্শকদের উপযোগী এবং পরিমার্জন ও সংস্করণে সহায়তা করে।
ভিআর, এআর এবং এক্সআর-এর ওপর গুরুত্ব দিয়ে ওয়েভস তথ্যচিত্র বাজারে ইমার্সিভ বাজার আত্মপ্রকাশ করছে 
এই প্রথমবার। ওয়েভস তথ্যচিত্র বাজারের  আয়োজনে ইমার্সিভ বাজারের সূচনায়  বিষয়বস্তুর নির্মাতা, প্রযোজক এবং প্রযুক্তি অংশীদারদের জন্য এক বিশেষ মঞ্চ হিসেবে কাজ করবে। তথ্যচিত্র বাজারে প্রামাণ্যচিত্র, অ্যানিমেশন এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সামগ্রিক পরিমন্ডলকে শক্তিশালী করবে। ২০২৬-এর ভিউইং রুম  এবং ডব্লুআইপি ল্যাবের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে।

এটি এমন একটি বৈশ্বিক মঞ্চ, যা প্রামাণ্যচিত্র ও অ্যানিমেশন নির্মাতাদের চলচ্চিত্র শিল্পের শীর্ষস্থানীয় পেশাদারদের সাথে সংযুক্ত করবে। আগ্রহী অংশগ্রহণকারীরা ১৫ মে, ২০২৬ তারিখ ভারতীয় সময় রাত ১১:৫৯ মিনিটের মধ্যে তাদের আবেদন জমা দিতে পারবেন।
এই কর্মসূচিটি বিশ্বজুড়ে নির্মিত তথ্যচিত্র এবং অ্যানিমেশন চলচ্চিত্রের জন্য উন্মুক্ত। স্বল্পদৈর্ঘ্য, মধ্যমদৈর্ঘ্য এবং পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রগুলো ওয়েভস তথ্যচিত্র বাজারে প্রদর্শনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। চলচ্চিত্রগুলো অবশ্যই সম্পূর্ণ হতে হবে অথবা পোস্ট-প্রোডাকশন পর্যায়ে থাকতে হবে—যেক্ষেত্রে শুটিংয়ের অধিকাংশ কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। যেসবগুলি  এখন কেবল উন্নয়ন বা প্রাক-প্রযোজনা পর্যায়ে রয়েছে, সেগুলো এই কর্মসূচির জন্য যোগ্য নয়। যেসব চলচ্চিত্র নির্মাতা তাদের প্রজেক্টের জন্য উৎসব-প্রদর্শন, বিক্রয়, পরিবেশনা কিংবা কাজ শেষ করার জন্য অর্থায়নের সন্ধানে রয়েছেন, তাদের বিশেষভাবে আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। যেসব চলচ্চিত্রের আন্তর্জাতিক পরিসরে পরিচিতি বা প্রচার সীমিত কিংবা একেবারেই নেই, সেগুলোকে সাদরে গ্রহণ করা হবে।
জমা দেওয়ার প্রক্রিয়া
প্রথম ধাপে, আবেদনকারীদের অবশ্যই পর্যালোচনার জন্য সম্পূর্ণ চলচ্চিত্র বা এর একটি 'লরাফ কাট -এর পাসওয়ার্ড-সুরক্ষিত একটি স্ক্রিনার লিঙ্ক জমা দিতে হবে। যদি চলচ্চিত্রটি নির্বাচিত হয়, তবে নির্মাতাদের ভিউয়িং রুম-এর জন্য অন্তত ১০ মিনিটের ফুটেজ জমা দিতে হবে। সম্পূর্ণ চলচ্চিত্রটি জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। চূড়ান্ত ফাইলগুলো নিরাপদে আপলোড করা হবে এবং শুধুমাত্র অনুমোদিত অংশগ্রহণকারীদের দেখার সুযোগ দেওয়া হবে।
চলচ্চিত্র নির্মাতাদের প্রতি আহ্বান জানানো হচ্ছে যেন তারা এই সুযোগটি কাজে লাগিয়ে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের কাজ তুলে ধরুন এবং তথ্যচিত্র ও অ্যানিমেশন শিল্পের মূল সিদ্ধান্ত-গ্রহণকারীদের সাথে সংযোগ স্থাপন করেন।
আগ্রহী প্রার্থীরা নিচের লিঙ্কে ক্লিক করে তাদের আবেদন জমা দিতে পারেন। লিঙ্কটি হল
https://my.miff.in/vr/start/
নিয়মাবলি, প্রতিনিয়ত জিজ্ঞাস্য প্রশ্ন এবং ভিআর ও ডব্লুআইপি  সংক্রান্ত বিস্তারিত তথ্যও এখানে  পাওয়া যাবে।

 

SC/AB/SB…


Great films resonate through passionate voices. Share your love for cinema with #MIFF2026. Tag us @pibmumbai on X, and we'll help spread your passion! For journalists, bloggers, and vloggers wanting to connect with filmmakers for interviews/interactions, reach out to us at miff.mediadesk@pib.gov.in with the subject line: Take One with PIB.


रिलीज़ आईडी: 2258413   |   Visitor Counter: 42