তথ্য ও সম্প্রচার মন্ত্রক"
ওয়েভস ডক বাজারের দ্বিতীয় সংস্করণ ২০২৬ সালের ১৬ থেকে ১৮ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে
ওয়েভস ডক বাজার ২০২৬-এর ভিউয়িং রুম ও ওয়ার্ক-ইন-প্রোগ্রেস ল্যাবের জন্য নিবন্ধন শুরু হয়েছে
ওয়ভস ডক বাজার ২০২৬ পরবর্তী প্রজন্মের গল্প বলার জন্য একটি ইমারসিভ মার্কেট অর্থাৎ অভিজ্ঞতামূলক বাজার চালু করতে চলেছে
পোস্ট করার দিনক্ষণ:
06 MAY 2026 10:46AM by PIB Agartala
মুম্বাই, ৬ মে, ২০২৬: ওয়েভস ডক বাজারের দ্বিতীয় সংস্করণ ২০২৬ সালের ১৬ থেকে ১৮ জুন পর্যন্ত মুম্বাইয়ের এন.এফ.ডি.সি কমপ্লেক্সে ১৯তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (এম.আই.এফ.এফ) পাশাপাশি অনুষ্ঠিত হবে।
ওয়েভস ডক বাজার হলো ডকুমেন্টারি, অ্যানিমেশন এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি শীর্ষস্থানীয় ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম, যা সহযোগিতা, পরামর্শদান, বাজারে প্রবেশাধিকার এবং বিশ্বব্যাপী পরিচিতির সুযোগ তৈরির মাধ্যমে তাদের যাত্রাকে লালন ও ত্বরান্বিত করার জন্য ডিজাইন করা হয়েছে। দ্বিতীয় সংস্করণে এই প্ল্যাটফর্মটির লক্ষ্য হলো অডিওভিজ্যুয়াল শিল্পের প্রতিষ্ঠিত পেশাদার এবং উদীয়মান প্রতিভাদের একত্রিত করা। এছাড়াও, এই বাজারটি নির্মাতা, প্রযোজক, পরিবেশক, সম্প্রচারক, অর্থায়নকারী এবং প্রযুক্তি অংশীদারদের জন্য একটি প্রাণবন্ত কেন্দ্র হিসেবে কাজ করবে, যা প্রযোজনা ও বিতরণের বিভিন্ন পর্যায়ে সহায়তা করার পাশাপাশি অসাধারণ গল্প বলার ক্ষমতাকে শক্তিশালী করবে এবং চলচ্চিত্র নির্মাতাদের বিশ্বব্যাপী দর্শকদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ পেশাদারদের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে বর্তমান শিল্পের প্রবণতা, বাজারের চাহিদা, বিতরণ কৌশল এবং দর্শকদের পছন্দ সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি লাভ করবেন।
ওয়েভস ডক বাজারের অন্যতম প্রধান অংশ হলো ভিউয়িং রুম (ভি.আর), যেখানে সম্প্রতি সমাপ্ত বা পোস্ট-প্রোডাকশন পর্যায়ে থাকা ডকুমেন্টারি, শর্ট এবং অ্যানিমেশন চলচ্চিত্রগুলো নিবন্ধিত প্রতিনিধিদের একটি নির্বাচিত দর্শকগোষ্ঠীর সামনে প্রদর্শন করা হবে। শুধুমাত্র নির্বাচিত ক্রেতা, প্রোগ্রামার,পরিবেশক এবং বিনিয়োগকারীদের জন্য একটি সুরক্ষিত প্ল্যাটফর্ম হিসেবে এটি তৈরি করা হয়েছে। এটি চলচ্চিত্র নির্মাতাদের পরিবেশনা চুক্তি নিশ্চিত করা, সহ-প্রযোজক ও বিশ্বব্যাপী সেলস এজেন্টদের সাথে সংযোগ স্থাপন, চলচ্চিত্র উৎসবের সম্ভাবনা অন্বেষণ এবং কাজ শেষ করার জন্য তহবিল সংগ্রহের সুযোগ করে দেয়। একটি বিশেষভাবে ডিজাইন করা সিস্টেমের মাধ্যমে, ক্রেতারা ভাষা, সময়কাল, নির্মাণ পর্যায় এবং অন্যান্য বিবরণের ভিত্তিতে চলচ্চিত্রগুলো ব্রাউজ করতে পারবেন। একই সাথে, নির্বাচিত চলচ্চিত্রগুলো ভিউয়িং রুম ক্যাটালগেও অন্তর্ভুক্ত করা হবে, যা সকল নিবন্ধিত প্রতিনিধিদের সাথে শেয়ার করা হবে এবং অনুষ্ঠানের আগেই অনলাইনে উপলব্ধ করা হবে।
ওয়ার্ক-ইন-প্রোগ্রেস ল্যাব (ডব্লিউ.আই.পি) বিশেষভাবে রাফ-কাট অর্থাৎ খসড়া পর্যায়ে থাকা ডকুমেন্টারি এবং অ্যানিমেশন চলচ্চিত্রের জন্য তৈরি করা হয়েছে। একটি রুদ্ধদ্বার পরিবেশে পরিচালিত এই ল্যাবটি নির্বাচিত অংশগ্রহণকারীদের অভিজ্ঞ চলচ্চিত্র নির্মাতা, সম্পাদক এবং আন্তর্জাতিক পরামর্শদাতাদের কাছ থেকে মূল্যবান মতামত, নির্দেশনা এবং পরামর্শ গ্রহণের সুযোগ করে দেয়, যা তাদের প্রকল্পগুলোকে বৃহত্তর দর্শকের জন্য আরও পরিমার্জিত করতে সাহায্য করে।
ওয়েভস ডক বাজারে ভি.আর, এ.আর এবং এক্স.আর'কে কেন্দ্র করে ইমারসিভ মার্কেটের অর্থাৎ অভিজ্ঞতামূলক বাজারের প্রিমিয়ার হতে চলেছে।
প্রথমবারের মতো ওয়েভস ডক বাজার ‘ইমারসিভ মার্কেট’ চালু করবে, যা ইমার্সিভ কন্টেন্ট নির্মাতা, প্রযোজক এবং প্রযুক্তি অংশীদারদের জন্য একটি বিশেষ প্ল্যাটফর্ম। ভিআর, এআর, এক্সআর এবং ইন্টারেক্টিভ অভিজ্ঞতার উপর কেন্দ্র করে এই মার্কেটটি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন, নতুন গল্প বলার ধরণ অন্বেষণ এবং অর্থপূর্ণ সহযোগিতা গড়ে তোলার সুযোগ দেবে।
এর গতিশীল অনুষ্ঠানসূচী এবং শিল্প-কেন্দ্রিক উদ্যোগের মাধ্যমে, ওয়েভস ডক বাজার তথ্যচিত্র, অ্যানিমেশন ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পরিমণ্ডলকে শক্তিশালী করার পাশাপাশি সৃজনশীল উৎকর্ষ ও আন্তর্জাতিক প্রসারের জন্য নতুন পথ উন্মোচন করতে প্রস্তুত।
ওয়েভস ডক বাজার ২০২৬-এর ভিউয়িং রুম এবং ডব্লিউ .আই. পি ল্যাবের জন্য নিবন্ধন শুরু হয়েছে।
ডকুমেন্টারি ও অ্যানিমেশন চলচ্চিত্র নির্মাতাদের শিল্পের শীর্ষস্থানীয় পেশাদারদের সাথে সংযোগ স্থাপনকারী একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম ওয়েভস ডক বাজার ২০২৬-এর ভিউয়িং রুম এবং ওয়ার্ক-ইন-প্রোগ্রেস ল্যাবের জন্য আবেদনপত্র জমা দেওয়া যাচ্ছে। আগ্রহী অংশগ্রহণকারীরা ১৫ই মে, ২০২৬, ভারতীয় সময় রাত ১১:৫৯ মিনিটের মধ্যে তাদের আবেদনপত্র জমা দিতে পারবেন।
যোগ্যতা :- এই প্রোগ্রামটি বিশ্বজুড়ে ডকুমেন্টারি এবং অ্যানিমেশন চলচ্চিত্রের জন্য উন্মুক্ত। স্বল্পদৈর্ঘ্য, মাঝারী দৈর্ঘ্য এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো ওয়েভস ডক বাজার ২০২৬-এ প্রদর্শনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। চলচ্চিত্রগুলোকে অবশ্যই সম্পূর্ণ অথবা পোস্ট-প্রোডাকশন পর্যায়ে থাকতে হবে এবং এর বেশিরভাগ শুটিং ইতোমধ্যে শেষ হয়ে থাকতে হবে। নির্মাণাধীন বা প্রি-প্রোডাকশন পর্যায়ের প্রকল্পগুলো যোগ্য বলে বিবেচিত হবে না। যে সকল চলচ্চিত্র নির্মাতা উৎসব, বিক্রয়, পরিবেশনা অথবা কাজ শেষ করার জন্য তহবিল খুঁজছেন, তাদের বিশেষভাবে আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। সীমিত বা কোনো আন্তর্জাতিক পরিচিতি নেই এমন চলচ্চিত্রও স্বাগত।
জমা দেওয়ার প্রক্রিয়া:-
প্রথম পর্যায়ে, আবেদনকারীদের পর্যালোচনার জন্য সম্পূর্ণ চলচ্চিত্র বা এর একটি রাফ কাটের পাসওয়ার্ড-সুরক্ষিত স্ক্রিনার লিঙ্ক জমা দিতে হবে। নির্বাচিত হলে, চলচ্চিত্র নির্মাতাদের ভিউয়িং রুমের জন্য কমপক্ষে ১০ মিনিটের ফুটেজ জমা দিতে হবে। সম্পূর্ণ চলচ্চিত্র জমা দেওয়ার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। চূড়ান্ত ফাইলগুলো নিরাপদে আপলোড করা হবে এবং শুধুমাত্র অনুমোদিত অংশগ্রহণকারীরাই তা দেখতে পারবেন।
চলচ্চিত্র নির্মাতাদের আন্তর্জাতিক মঞ্চে তাদের কাজ তুলে ধরতে এবং তথ্যচিত্র ও অ্যানিমেশন শিল্পের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকারীদের সাথে সংযোগ স্থাপনের এই সুযোগটি গ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।
আগ্রহী প্রার্থীরা নিচের লিঙ্কে ক্লিক করে তাদের আবেদনপত্র জমা দিতে পারেন।
https://my.miff.in/vr/start/
ভিআর এবং নির্মাণাধীন কাজ (ডব্লিউ.আই.পি) সম্পর্কিত নিয়মকানুন, জিজ্ঞাসিত প্রশ্নাবলী এবং আরও বিস্তারিত তথ্য এখানে পাওয়া যাবে।
*****
PS/PKS/KMD
(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2258342)
ভিজিটরদের কাউন্টার : 6