তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হলেন শ্রী শশী শেখর ভেমপতি

प्रविष्टि तिथि: 06 MAY 2026 3:16PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৬  মে  ২০২৬

 

ভারত সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ৬ মে ২০২৬ তারিখে জারি হওয়া বিজ্ঞপ্তির মাধ্যমে শ্রী শশী শেখর ভেমপতিকে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর চেয়ারপার্সন হিসেবে নিয়োগ করেছে। তিনি এই পদে ৩ বছর থাকবেন।

প্রসার ভারতীর চেয়ারম্যান পদে উন্নীত হওয়ার পরে শ্রী প্রসূন যোশী সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর চেয়ারপার্সন পদ ছেড়ে দেওয়ায় এই নিযুক্তি।

সংবাদ মাধ্যম, সম্প্রচার এবং জনসংযোগ ক্ষেত্রে বিপুল অভিজ্ঞতা আছে শ্রী শশী শেখর ভেমপতির। তাঁর এই নিযুক্তিতে আশা করা যায় সিবিএফসি-র কাজে আরও উন্নতি হবে।

 


SC/AP/NS….


(रिलीज़ आईडी: 2258385) आगंतुक पटल : 38
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali-TR , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam