কেন্দ্রীয়মন্ত্রিসভা
ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা ৩৩ থেকে বাড়িয়ে ৩৭ করার সিদ্ধান্তে অনুমোদন মন্ত্রিসভার
প্রকাশিত:
05 MAY 2026 7:22PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৫ মে ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বর্তমানের ৩৩ থেকে ৪ জন বাড়িয়ে ৩৭ করা হবে (প্রধান বিচারপতিকে বাদ দিয়ে)।
‘সুপ্রিম কোর্ট (বিচারপতির সংখ্যা) সংশোধনী বিল, ২০২৬-এ সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা ৪ জন বৃদ্ধির বিধান রাখা হয়েছে।
বিচারপতির সংখ্যা বৃদ্ধির ফলে সুপ্রিম কোর্টের কাজে আরও দক্ষতা ও গতি আসবে, যা দ্রুত ন্যায়বিচার সুনিশ্চিত করবে।
ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে ১৯৫৬ সালে একটি আইন প্রণয়ন করা হয়, যা ‘সুপ্রিম কোর্ট (বিচারপতির সংখ্যা) আইন, ১৯৫৬’ নামে পরিচিত।
সর্বশেষ, মূল আইনটিকে পুনরায় সংশোধন করে 'সুপ্রিম কোর্ট (বিচারপতির সংখ্যা) সংশোধন আইন, ২০১৯'-এর মাধ্যমে ভারতের সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা ৩০ থেকে বৃদ্ধি করে ৩৩ করা হয়েছিল (ভারতের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে)।
SC/MP/NS
(রিলিজ আইডি: 2258273)
ভিজিটরের কাউন্টার : 11
এই রিলিজটি পড়তে পারেন:
Malayalam
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada