বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক
azadi ka amrit mahotsav

“নতুন রূপে” আধার সংক্রান্ত খবরের ব্যাখ্যা

প্রকাশিত: 03 MAY 2026 4:16PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩ এপ্রিল,২০২৬

 

বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমে আধারের নতুন রূপ সংক্রান্ত খবরে বলা হয়েছে, আধার কার্ডে শুধুমাত্র ছবি এবং কিউআর কোড থাকবে। 

 

খবরটি ঠিক নয়। আধার কার্ডে এই ধরনের পরিবর্তনের কোনও পরিকল্পনা নেই। 

 

সাধারণ মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টির জন্য সংবাদ মাধ্যম এবং সামাজিক মাধ্যমে এই ধরনের খবর ছড়ানো হয়েছে।

 

সাধারণ মানুষের কাছে এই ধরনের খবর উপেক্ষা করার জন্য আবেদন জানানো হচ্ছে। এই ধরনের খবর না ছড়ানোর জন্য সংবাদ মাধ্যমের কাছেও আবেদন জানানো হচ্ছে।

 

 SC/MP/SG


(রিলিজ আইডি: 2257799) ভিজিটরের কাউন্টার : 19
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Kannada