প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সিকিমের ৫০তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের কিছু মুহূর্ত ভাগ করে নিলেন

প্রকাশিত: 28 APR 2026 3:08PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ এপ্রিল, ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ সিকিম রাজ্যের ৫০তম প্রতিষ্ঠা দিবসের উদযাপনের কিছু মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন এবং এই রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য, পরিবেশ-বান্ধব রীতিনীতি ও জাতীয় উন্নয়নে এর অবদানের গভীর প্রশংসা করেছেন। 

এক্স-এ একাধিক পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন : 

"আমি আপনাদের, সিকিমের মানুষকে আশ্বস্ত করছি যে, এখানকার মানুষের স্নেহ ও আশীর্বাদের প্রতিদান দিতে আমি আমার চেষ্টার কোনও ত্রুটি রাখব না।"

“পরিবেশ-বান্ধব পর্যটনে সিকিমের প্রভূত সম্ভাবনা রয়েছে। সারা দেশে পর্যটন প্রসারের পাশাপাশি আমরা এরও প্রচার চালিয়ে যাচ্ছি। 

এই বিষয়ে আমার বিশেষ আবেদন...”


“সিকিমের যুবসমাজ খেলাধুলার প্রতি অত্যন্ত উৎসাহী এবং  খেলার মাঠে তাঁরা নিজেদের প্রতিভার স্বাক্ষরও রেখেছেন। তা়দের আরও উন্নত সুযোগ-সুবিধা প্রদান এবং নিজেদের মেলে ধরার সুযোগ করে দিতে কেন্দ্রীয় সরকার বেশ কিছু প্রকল্পের ওপর কাজ করছে।”


“আজ সারা বিশ্ব পরিবেশ-বান্ধব জীবনধারা নিয়ে কথা বলছে। আমি আনন্দিত যে, আমাদের উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে সিকিম, এ ক্ষেত্রে একটি প্রধান কেন্দ্র হিসেবে উঠে আসছে …”

“গ্যাংটকে সিকিমের সাংস্কৃতিক ঐতিহ্য প্রত্যক্ষ করা আমার জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা ছিল। মনে হচ্ছিল, যেন গোটা ভারত একটি অনুষ্ঠানে একত্রিত হয়েছে। মনোমুগ্ধকর পরিবেশনাগুলি ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর এক অসাধারণ ঝলক তুলে ধরেছে। এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সকলকে আমার আন্তরিক অভিনন্দন।”

“গ্যাংটকের উদ্দীপনা ও ভালোবাসা আমাকে নতুন শক্তিতে ভরিয়ে তুলেছে। রাজ্য হিসেবে সিকিমের আত্মপ্রকাশের ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আমি আবারও আমার সিকিমবাসী ভাই-বোনদের অভিনন্দন জানাই। দেশের উন্নয়নে সিকিমের অবদানের জন্য ভারত অত্যন্ত গর্বিত। সিকিমের মানুষ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের স্বকীয়তা প্রমাণ করেছেন এবং তাঁদের অসাধারণ স্বভাবের জন্য তাঁরা সকলের কাছে সমাদৃত।" গ্যাংটকের উদ্দীপনা ও ভালোবাসা আমাকে নতুন করে শক্তিতে ভরিয়ে তুলেছে। রাজ্য হিসেবে সিকিমের আত্মপ্রকাশের ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আমি আবারও আমার সিকিমবাসী ভাই-বোনদের অভিনন্দন জানাই। দেশের উন্নয়নে সিকিমের অবদানের জন্য ভারত অত্যন্ত গর্বিত। মানুষ… pic.twitter.com/JZSFwjiSdU 
— নরেন্দ্র মোদী (@narendramodi) ২৮ এপ্রিল ২০২৬ 

"এখানে রইল সিকিমের ৫০তম রাজ্য প্রতিষ্ঠা দিবসের উদযাপন অনুষ্ঠানের আরও কিছু ঝলক।”

 

 

SC/MP/DM


(রিলিজ আইডি: 2256289) ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati , Kannada