প্রধানমন্ত্রীরদপ্তর
ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বললেন এই সমঝোতা উন্নয়নমূলক অংশীদারিত্বে অভূতপূর্ব গতি আনবে
প্রকাশিত:
27 APR 2026 5:32PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৭ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তিকে দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ক্ষেত্রে একটি মাইলফলক বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, এই সমঝোতা উন্নয়নমূলক অংশীদারিত্বে অভূতপূর্ব গতি আনবে এবং তা অভিন্ন মূল্যবোধ এবং পারস্পরিক আস্থার উপর আধারিত। এই চুক্তি কৃষক, তরুণ প্রজন্ম, মহিলা, ক্ষুদ্র-মাঝারি শিল্পক্ষেত্র, কারিগর, স্টার্টআপ, শিক্ষার্থী এবং উদ্ভাবক – সব পক্ষকেই উপকৃত করবে বলে তিনি মন্তব্য করেছেন। নিউজিল্যান্ডের পক্ষ থেকে এদেশে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের যে প্রতিশ্রুতি মিলেছে, তা দুদেশের ভবিষ্যতের পক্ষেই অত্যন্ত মঙ্গলজনক – এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী।
এক্স পোস্টে তিনি এই মর্মে বার্তা দিয়েছেন।
SC/AC/SKD
(রিলিজ আইডি: 2256176)
ভিজিটরের কাউন্টার : 5