প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রীকে ফোন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর, পশ্চিম এশিয়ার পরিস্থিতি ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে আলোচনা
প্রকাশিত:
16 APR 2026 10:24PM by PIB Kolkata
নয়াদিল্লি: ১৬ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
তাঁদের মধ্যে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন :
“আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছ থেকে একটি ফোন কল পেলাম। আমরা পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি এবং হরমুজ প্রণালীর সুরক্ষা ও জরুরি ভিত্তিতে অবাধ নৌ-চলাচল ফের চালু করার প্রয়োজনীয়তার ব্যাপারে একমত হয়েছি।
এই অঞ্চল এবং অন্যত্র শান্তি ও স্থিতিশীলতাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমাদের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা আমরা অব্যাহত রাখব।
@EmmanuelMacron"
SC/MP/DM…
(রিলিজ আইডি: 2252945)
ভিজিটরের কাউন্টার : 6