প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

উত্তরপ্রদেশের মথুরায় নৌকাডুবিতে প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: 10 APR 2026 6:00PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ এপ্রিল ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মথুরায় নৌকাডুবিতে প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন।

 

এই দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, প্রধানমন্ত্রী তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

 

এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন:

 

"উত্তরপ্রদেশের মথুরায় নৌকাডুবির ঘটনায় আমি গভীরভাবে ব্যথিত। যাঁরা তাঁদের নিকটজন ও প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করছে।"

 

 

SC/MP/NS…  


(রিলিজ আইডি: 2251098) ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Gujarati , Telugu , Kannada