প্রধানমন্ত্রীরদপ্তর
ভারতের স্বাস্থ্য ব্যবস্থায় হোমিওপ্যাথির গুরুত্বপূর্ণ ভূমিকা সম্বলিত একটি নিবন্ধ প্রধানমন্ত্রী সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন
প্রকাশিত:
10 APR 2026 1:06PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী প্রতাপ রাও যাদবের একটি নিবন্ধ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ভারতের বহুমুখী স্বাস্থ্য ব্যবস্থায় হোমিওপ্যাথি কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই নিবন্ধে শ্রী যাদব সে বিষয়ে বিস্তারিতভাবে লিখেছেন।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেনঃ
“কেন্দ্রীয় প্রতিমন্ত্রী @mpprataprao এই নিবন্ধে ভারতের বহুমুখী স্বাস্থ্য ব্যবস্থায় হোমিওপ্যাথি কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেবিষয়ে বিস্তারিতভাবে লিখেছেন। এখানে রোগীদের কল্যাণে সর্বাঙ্গীণ এক ব্যবস্থা গড়ে ওঠেছে।
হোমিওপ্যাথি কীভাবে সমাজের সঙ্গে গভীরভাবে যুক্ত রয়েছে এবং বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এক সুস্থায়ী ব্যবস্থাপনা গড়ে তুলেছে, তিনি সেবিষয়টিও উল্লেখ করেছেন।”
SC / CB /AG
(রিলিজ আইডি: 2250753)
ভিজিটরের কাউন্টার : 37
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam