নির্বাচনকমিশন
বিধানসভা নির্বাচন এবং উপনির্বাচন ২০২৬
প্রকাশিত:
09 APR 2026 8:58PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৯ এপ্রিল, ২০২৬
১. আসাম, কেরালা এবং পুদুচেরির বিধানসভাগুলির সাধারণ নির্বাচন এবং ৩টি রাজ্যের (কর্ণাটক, নাগাল্যান্ড ও ত্রিপুরা) ৪টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোটগ্রহণ আজ সকাল ৭টায় শুরু হয়। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সামগ্রিকভাবে ভোটগ্রহণ ছিল শান্তিপূর্ণ।
২. আসাম ও পুদুচেরিতে ভোটদানের হারে নতুন নজির সৃষ্টি হয়েছে। এই দুই জায়গায় ভোট পড়েছে যথাক্রমে ৮৫.৩৮% এবং ৮৯.৮৩%। এর আগে, আসাম ও পুদুচেরিতে সর্বোচ্চ ভোটদানের হার ছিল যথাক্রমে ৮৪.৬৭% (২০১৬ সালের সাধারণ বিধানসভা নির্বাচন) এবং ৮৬.১৯% (২০১১ সালের সাধারণ বিধানসভা নির্বাচন)।
৩. ভোটদানের হারের * বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো+ :
|
রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল
|
ভোটদানের হার
|
|
পুরুষ
|
মহিলা
|
তৃতীয় লিঙ্গ
|
মোট
|
|
বিধানসভা নির্বাচন
|
|
আসাম
|
৮৪.৮০
|
৮৫.৯৬
|
৩৬.৮৪
|
৮৫.৩৮
|
|
কেরালা
|
৭৫.০১
|
৮০.৮৬
|
৫৭.০৪
|
৭৮.০৩
|
|
পুদুচেরি
|
৮৮.০৯
|
৯১.৩৩
|
৯১.৮১
|
৭৮.০৩
|
|
উপনির্বাচন
|
|
কর্ণাটক
১. বাগলাকোট ২৪
|
৬৮.৬৯
|
৬৮.৬৮
|
০.০৭
|
৬৮.৭০
|
|
২. দাবাঙ্গেরে দক্ষিণ – ১০৭
|
৬৮.৫৫
|
৬৮.৫৫
|
০.০৮
|
৬৮.৫৫
|
|
নাগাল্যান্ড
১. কোরিডাং ২৮
|
৭৯.৩৪
|
৮৫.১৪
|
-
|
৮২.২১
|
|
ত্রিপুরা
১. ধর্মনগর ৫৬
|
৭৯.৮০
|
৮০.২৬
|
-
|
৮০.০৪
|
* প্রিসাইডিং অফিসাররা ECINet-এ যে তথ্য আপলোড করেছেন, তার ভিত্তিতে এই পরিসংখ্যান দেওয়া হয়েছে। ৩,৪৬৯টি ভোটকেন্দ্রের তথ্য এখনও হালনাগাদ করা বাকি রয়েছে।
+এই তথ্য প্রাথমিক পর্যায়ের এবং এতে সার্ভিস ভোটার ও পোস্টাল ব্যালটের হিসাব অন্তর্ভুক্ত নয়। চূড়ান্ত পরিসংখ্যান নির্বাচন কমিশনের 'ইনডেক্স কার্ড'-এর মাধ্যমে প্রকাশ করা হবে।
৪. মুখ্য নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনার ড. এস.এস. সান্ধু ও ড. বিবেক জোশী সরাসরি ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে ভোটগ্রহণের প্রক্রিয়ার ওপর নিবিড় নজর রাখেন। আসাম, কেরালা এবং পুদুচেরিতে এই প্রথমবার ১০০ শতাংশ ভোটকেন্দ্রেই সরাসরি ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল।
৫. আজ আসাম ও কেরালা রাজ্য এবং পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ২৯৬টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়; এই কেন্দ্রগুলোতে মোট ভোটারের সংখ্যা ৫.৩১ কোটিরও বেশি। এর পাশাপাশি, ৩টি রাজ্যের (কর্ণাটক, নাগাল্যান্ড ও ত্রিপুরা) ৪টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনও অনুষ্ঠিত হয়েছে।
৬. 'আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক কর্মসূচির' (IEVP) অংশ হিসেবে, ২২টি দেশের ৩৮ জন প্রতিনিধি ভোটগ্রহণের পুরো প্রক্রিয়াটি প্রত্যক্ষ করেন।
৭. ২.৫ লক্ষেরও বেশি ভোটকর্মী গতকাল রাতেই তাঁদের ভোটকেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন। আজ সকাল ৭টার আগেই 'মক পোল' বা পরীক্ষামূলক ভোটগ্রহণ সম্পন্ন হয়; এই প্রক্রিয়ায় ১,৮৯৯ জন প্রার্থীর ১.৮ লক্ষেরও বেশি পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন। এরপর ৬৩,০৮৪টি ভোটকেন্দ্রের সবকটিতেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়।
৮. নির্বাচন কমিশনের সর্বশেষ নির্দেশিকা মেনে, প্রিসাইডিং অফিসাররা ভোটকেন্দ্র ত্যাগ করার আগেই ভোটগ্রহণ শেষে ভোটার উপস্থিতির পরিসংখ্যান জানান। এর ফলে ভোটের চূড়ান্ত হার দ্রুত প্রকাশ করা সম্ভব হয়েছে।
৯. এই নির্বাচনে ভোটারদের সুবিধার্থে বেশ কিছু নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—EVM-এর ব্যালট পেপারে প্রার্থীদের রঙিন ছবি ব্যবহার, মোবাইল জমা রাখার ব্যবস্থা করা, সহজে পাঠযোগ্য নতুন ধাঁচের 'ভোটার ইনফরমেশন স্লিপ' (VIS) এবং প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারের সংখ্যা সর্বোচ্চ ১,২০০-এর মধ্যে সীমাবদ্ধ রাখা।
১০. ভিন্নভাবে সক্ষম ভোটারদের জন্য ভোটকেন্দ্রগুলিতে হুইলচেয়ারের ব্যবস্থা রাখা হয়েছিল এবং স্বেচ্ছাসেবকদেরও নিয়োজিত করা হয়েছিল। তাঁদের ভোটকেন্দ্রে পৌঁছাতে সহায়তা করার জন্য পরিবহণের ব্যবস্থাও করা হয়েছিল।
১১. জেলাভিত্তিক এবং বিধানসভা কেন্দ্রভিত্তিক ভোটের হারের আনুমানিক পরিসংখ্যান ECINet অ্যাপে পাওয়া যাচ্ছে।
SC/SD/SKD
(রিলিজ আইডি: 2250721)
ভিজিটরের কাউন্টার : 16