তথ্যওসম্প্রচারমন্ত্রক
যোজনা, কুরুক্ষেত্র ও কর্মসংস্থান বিষয়ক খবর এখন ওয়েভস ওটিটি -তে বিনামূল্যে পাওয়া যাচ্ছে
প্রকাশনা বিভাগ ‘ইন্ডিয়া ইয়ার বুক’ সহ ২২৭টি ই-বুক বিনামূল্যে প্রকাশের জন্য উন্মোচন করেছে
প্রকাশিত:
09 APR 2026 4:31PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৯ এপ্রিল ২০২৬
ডিজিটাল জ্ঞান প্রাপ্তির সুযোগ প্রসারের লক্ষ্যে এক বড় পদক্ষেপ নিয়েছে প্রকাশনা বিভাগ। তারা তাঁদের প্রধান পত্রিকা ‘যোজনা’, ‘কুরুক্ষেত্র’, ‘আজকাল’ ও ‘বাল ভারতী’-র পাশাপাশি সাপ্তাহিক ‘এমপ্লয়মেন্ট নিউজ’-কে দেশব্যাপী পাঠকদের কাছে সরাসরি পৌঁছে দিয়েছে।
এই উদ্যোগটির লক্ষ্য হলো দেশজুড়ে পাঠকদের জন্য বিশ্বাসযোগ্য, তথ্যপূর্ণ এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ বিষয়বস্তু সম্পর্কে যেন সকলে জানতে পারে তা নিশ্চিত করা। মাসিক পত্রিকাগুলো আর্থ-সামাজিক বিষয়, গ্রামীণ উন্নয়ন, সাহিত্য এবং শিশু শিক্ষার গভীর বিশ্লেষণের জন্য ব্যাপকভাবে স্বীকৃত। অন্যদিকে ‘এমপ্লয়মেন্ট নিউজ’ চাকরিপ্রার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ, নিয়োগ বিজ্ঞপ্তি, ক্যারিয়ার নির্দেশনা এবং দক্ষতা উন্নয়ন বিষয়ে নির্ভরযোগ্য ও সময়োপযোগী তথ্য প্রদানের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করে।
জার্নালের পাশাপাশি, ওয়েভস প্ল্যাটফর্মে বিভিন্ন ধারার ই-বুকের একটি ব্যাপক সংগ্রহও বিনামূল্যে উপলব্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে মর্যাদাপূর্ণ ‘ভারত ইয়ার বুক’। বর্তমানে, মোট ২২৭টি ই-বুক পাঠকদের জন্য বিনামূল্যে উপলব্ধ রয়েছে।
ডিজিটাল পরিষেবা আরও প্রসারিত করার লক্ষ্যে, প্রকাশনা বিভাগ এপ্রিল মাসের শেষ নাগাদ ওয়েভস প্ল্যাটফর্মে প্রায় ৩০০টি অতিরিক্ত ই-বুক উপলব্ধ করার পরিকল্পনা করছে। এই প্রকাশনাগুলো নামমাত্র মূল্যে প্রদান করা হবে।
সহজলভ্যতা ও পাঠকের সুবিধা আরও বাড়ানোর জন্য, প্রকাশনা বিভাগ কর্তৃক প্রকাশিত মুদ্রিত বইগুলিও ওয়েভস প্ল্যাটফর্মের মাধ্যমে কেনা যাবে। ওএনডিসি (ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স) কাঠামোর অধীনে সিএসসি গ্রামীণ ই-স্টোরের মাধ্যমে এই সুবিধাটি চালু করা হচ্ছে। এই সুবিধা গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলসহ সারা দেশের পাঠকদের কাছে বইয়ের মুদ্রিত কপির নিরবচ্ছিন্নভাবে পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করবে। বর্তমানে মোট ৫২৪টি মুদ্রিত বই কেনার জন্য উপলব্ধ রয়েছে।
এই উদ্যোগটি প্রকাশনা বিভাগের সেই অঙ্গীকারকেই তুলে ধরে, যার মাধ্যমে তারা তাদের প্রকাশনার প্রসার বাড়াতে এবং পাঠকদের পরিবর্তনশীল পছন্দের চাহিদা মেটাতে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করতে চায়। বিনামূল্যে ডিজিটাল মাধ্যমে প্রবেশাধিকার, সাশ্রয়ী মূল্যের অর্থপ্রদত্ত বিষয়বস্তু এবং মুদ্রিত বইয়ের সহজলভ্যতাকে সমন্বিত করার মাধ্যমে বিভাগটি একটি পূর্ণাঙ্গ ও অন্তর্ভুক্তিমূলক পাঠ-পরিবেশ তৈরি করতে চায়।
জনসাধারণকে ওয়েভস ওটিটি প্ল্যাটফর্মে এখন উপলব্ধ জার্নাল ও ই-বুকের বিস্তৃত সম্ভার অন্বেষণ করতে এবং এই উদ্যোগ থেকে উপকৃত হতে উৎসাহিত করা হচ্ছে।
SC/PM/NS
(রিলিজ আইডি: 2250636)
ভিজিটরের কাউন্টার : 17
এই রিলিজটি পড়তে পারেন:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam