মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
রাজস্থানের বালোত্রা জেলার পাচপাদ্রায় এইচপিসিএল রাজস্থান রিফাইনারি লিমিটেড প্রকল্পের বর্ধিত ব্যয় এবং পরিবর্তিত অংশীদারিত্বের প্রস্তাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
প্রকাশিত:
08 APR 2026 4:21PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৮ এপ্রিল, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির বৈঠকে আজ এইচপিসিএল রাজস্থান রিফাইনারি লিমিটেড-এর প্রকল্পের বর্ধিত ব্যয় এবং পরিবর্তিত অংশীদারিত্বের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই প্রকল্পের জন্য ৪৩,১২৯ কোটি টাকা ব্যয়বরাদ্দ ছিল। প্রস্তাবিত পরিকল্পনায় তা বৃদ্ধি পেয়ে ৭৯,৪৫৯ কোটি টাকা হবে। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এই প্রকল্পে ৮,৯৬২ কোটি টাকা বাড়তি বিনিয়োগ করবে। এর ফলে এইচপিসিএল-এর বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়ে হবে ১৯,৬০০ কোটি টাকা।
এই শোধনাগার থেকে পেট্রোল, ডিজেল, পলিপ্রপেলিন, লিনিয়ার লো ডেনসিটি পলিথিলিন, হাই ডেনসিটি পলিথিলিন, বেনজিন, টোলুইন এবং বুটাডাইন উৎপন্ন হবে। এই উৎপাদিত পণ্যসামগ্রী পরিবহণ, ওষুধ শিল্প, রং, প্যাকেজিং সহ বিভিন্ন শিল্পের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্প বাস্তবায়িত হলে জ্বালানি ক্ষেত্রে দেশ আরও স্বনির্ভর হয়ে উঠবে এবং পেট্রো-কেমিক্যাল ক্ষেত্রে আমদানি নির্ভরতা কমবে। আগামী ১ জুলাই থেকে এই প্রকল্পে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে।
SC/CB/DM
(রিলিজ আইডি: 2250188)
ভিজিটরের কাউন্টার : 19