প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রীকে ফোন করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
প্রকাশিত:
24 MAR 2026 9:10PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ মার্চ ২০২৬
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ফোন করে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন। জ্বালানি নিরাপত্তার প্রশ্নে ওই সংঘাত যে চ্যালেঞ্জ এনে ফেলেছে, সে বিষয়ে বিশদে কথা বলেন দুই নেতা। জাহাজ চলাচলের পথ উন্মুক্ত রাখা সারা বিশ্বের স্বার্থেই অত্যন্ত জরুরি বলে দুজনে মনে করেন।
ভারত-শ্রীলঙ্কার মধ্যে জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়েও তাঁদের মধ্যে মতবিনিময় হয়। ভারতের প্রতিবেশী প্রথম নীতি এবং মহাসাগর কর্মসূচি অনুযায়ী নতুন দিল্লি শ্রীলঙ্কার পাশে রয়েছে বলে প্রধানমন্ত্রী জানান।
দুই নেতা পরস্পরের সঙ্গে যোগাযোগ রেখে চলায় সম্মত হয়েছেন।
SC/AC/NS…
(রিলিজ আইডি: 2245363)
ভিজিটরের কাউন্টার : 35
এই রিলিজটি পড়তে পারেন:
Punjabi
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam