প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টসের ট্রাস্টিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন
প্রকাশিত:
19 MAR 2026 9:13PM by PIB Kolkata
নতুনদিল্লি, ১৯ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টসের ট্রাস্টিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভারতের বৈচিত্রপূর্ণ সংস্কৃতিকে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করাই ছিল এই সাক্ষাতের মূল উদ্দেশ্য।
প্রধানমন্ত্রী ট্রাস্টিদের সঙ্গে সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরতে কি ভাবে আরও বেশী মানুষকে যুক্ত করা যায়, সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন। তৃনমূল স্তরে নানা উদ্যোগ এবং ডিজিট্যাল পদ্ধতিতে কিভাবে মানুষের কাছে পৌছানো যায় সেই বিষয়ে মতবিনিময় করেছেন তাঁরা। পাশাপাশি ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ ও সেগুলিকে জনপ্রিয় করতে শিল্পী এবং বিদগ্ধজনদের সহায়তা করার বিষয়টিকে গুরুত্ব দেন তাঁরা।
সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন,
“ আইজিএনসিএ-র ট্রাস্টিদের সঙ্গে সাক্ষাৎ করলাম। ভারতের বৈচিত্রপূর্ণ সংস্কৃতিকে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। এই প্রয়াসে কি ভাবে আরও বেশী মানুষকে যুক্ত করা যায়, সেই বিষয়গুলি নিয়ে আলোচনা ছাড়াও তৃনমূল স্তরে নানা উদ্যোগ এবং ডিজিট্যাল পদ্ধতিতে কিভাবে সকলের কাছে পৌছানো যায় সেই বিষয়ে মতবিনিময় করেছি। আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ ও সেগুলিকে জনপ্রিয় করতে শিল্পী এবং বিদগ্ধজনদেরও সহায়তা করতে হবে”।
SC/CB/DM
(রিলিজ আইডি: 2242875)
ভিজিটরের কাউন্টার : 33
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam