মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
azadi ka amrit mahotsav

উত্তর প্রদেশের বারাবাকি থেকে বাহরিচ পর্যন্ত (১০১.৫১৫ কিলোমিটার) ৬৯৬৯.০৪ কোটি টাকা ব্যয়ে হাইব্রিড অ্যানুইটি মোডে চার লেন বিশিষ্ট জাতীয় সড়ক - ৯২৭ নির্মাণে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

প্রকাশিত: 18 MAR 2026 4:10PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ মার্চ, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে উত্তর প্রদেশের বারাবাকি থেকে বাহরিচ পর্যন্ত (১০১.৫১৫ কিলোমিটার) ৬৯৬৯.০৪ কোটি টাকা ব্যয়ে হাইব্রিড অ্যানুইটি মোডে চার লেন বিশিষ্ট জাতীয় সড়ক – ৯২৭ নির্মাণে অনুমোদন দেওয়া হয়েছে। 
উত্তর প্রদেশে জাতীয় সড়ক – ৯২৭ এর এই প্রস্তাবিত মানোন্নয়নে বিভিন্ন জ্যামিতিক ত্রুটি, তীক্ষ্ণ বাঁক এবং বারাবাকি ও বাহরিচ জেলায় বিভিন্ন জায়গায় যানজটের সমস্যা নিরসন সম্ভব হবে। চার লেন বিশিষ্ট এই জাতীয় সড়কে নিরবচ্ছিন্ন যান চলাচল করতে পারবে। সেইসঙ্গে, এই প্রকল্পে প্রধান এলাকাগুলিতে বসবাসকারীদের সুবিধার্থে বাইপাসের বন্দোবস্ত থাকবে। ফলে, জাতীয় সড়কে গাড়ি গড় গতিবেগ বজায় রাখতে পারবে। যাতায়াতের সময়সীমা কমবে। সড়ক নিরাপত্তা বাড়াবে এবং জ্বালানী সাশ্রয় হবে। সেইসঙ্গে, আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রও প্রসারিত হবে। 
উত্তর প্রদেশের মূল বিভিন্ন অর্থনৈতিক, সামাজিক ও লজিস্টিক ক্ষেত্র জুড়ে নিরবচ্ছিন্ন সংযোগ এই প্রকল্পের মাধ্যমে গড়ে উঠবে। এই প্রকল্পের সঙ্গে রূপাইডিহা সড়ক বন্দর ও বিমানবন্দর যুক্ত হবে। ফলে, যাত্রী ও পণ্য চলাচলে গতি পাবে। 
প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে আন্তঃসীমান্ত বাণিজ্য এবং ভারত ও নেপালের মধ্যে নেপালগঞ্জ সীমান্ত মারফৎ পণ্য করিডর হিসেবে তা গড়ে উঠবে। সেইসঙ্গে, তা প্রত্যন্ত জেলা, বাহরিচ, শ্রাবস্তির সঙ্গে সংযোগ গড়ে তুলবে। পিএম গতিশক্তি অর্থনৈতিক ও লজিস্টিক ক্ষেত্রে তা সহায়ক হয়ে উঠবে। সেইসঙ্গে, কৃষি-বাণিজ্য, পর্যটন, আন্তঃসীমান্ত এবং আঞ্চলিক বিনিয়োগের ক্ষেত্রও প্রসারিত হবে।

 

SC/AB/SB


(রিলিজ আইডি: 2242098) ভিজিটরের কাউন্টার : 11