মানবসম্পদবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

যুব সঙ্গম (ষষ্ঠ পর্যায়) – এর জন্য অনলাইন নথিভুক্তিকরণ ২ মার্চ, ২০২৬ থেকে শুরু হয়েছে

প্রকাশিত: 02 MAR 2026 5:35PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০২ মার্চ, ২০২৬ 

 

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত (ইবিএসবি) উদ্যোগের আওতায় যুব সঙ্গম ষষ্ঠ পর্যায়ের জন্য অনলাইন নথিভুক্তিকরণের পোর্টাল চালু করেছে। 
‘যুব সঙ্গম’ হ’ল – ভারতের উচ্চ শিক্ষা বিভাগের একটি প্রধান যুব বিনিময় কর্মসূচি। এর লক্ষ্য – বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের তরুণ-তরুণীদের মধ্যে মানসিক বন্ধন জোরদার করা ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানো। 
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, এনএসএস/এনওয়াইকেএস স্বেচ্ছাসেবক এবং তরুণ পেশাদার সহ ১৮ – ৩০ বছর বয়সী আগ্রহী তরুণরা https://ebsb.aicte-india.org এবং  https://ekbharat.gov.in – এই পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারেন। 
যুব সঙ্গম – এর ষষ্ঠ পর্যায়ে সারা দেশে ২২টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে নোডাল প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচিত অংশগ্রহণকারীরা ৫ থেকে ৭ দিনের শিক্ষাগত ও সাংস্কৃতিক সফর করবেন। 
বিস্তারিত জানতে এই লিঙ্কটি দেখুন - https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2234587&reg=3&lang=1

 

 
SC/PM/SB


(রিলিজ আইডি: 2237283) ভিজিটরের কাউন্টার : 48