প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী ক্রীড়া ক্ষেত্রে মহিলাদের উৎসাহিত করতে ‘অস্মিতা’ কর্মসূচি সম্পর্কিত নিবন্ধটি শেয়ার করেছেন
প্রকাশিত:
08 MAR 2026 4:37PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৮ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রীমতী রক্ষা খাডসে’র লেখা একটি নিবন্ধ সকলের সঙ্গে শেয়ার করেছেন।
এই নিবন্ধটিতে ‘অস্মিতা’ (এএসএমআইটিএ) প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। এটি খেলো ইন্ডিয়া মিশনের অংশ। এর মাধ্যমে সমগ্র দেশের মহিলাদের ক্রীড়া ক্ষেত্রে উৎসাহ দেওয়া হচ্ছে। ক্রীড়া মন্ত্রক এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। এই নিবন্ধতে বলা হয়েছে যে, ‘অস্মিতা’ প্রকল্প ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক্স হ্যান্ডলে জানানো হয়েছে যে, “এই নিবন্ধটি কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী @khadseraksha সফল ‘অস্মিতা’ প্রকল্প সম্পর্কে লিখেছেন। এটি খেলো ইন্ডিয়া মিশনের অংশ। সমগ্র দেশে মহিলাদের ক্রীড়া ক্ষেত্রে উৎসাহ দিতে এটি তৈরি করা হয়েছে।
তিনি ক্রীড়া মন্ত্রকের নিরপেক্ষতা সম্পর্কে বিভিন্ন প্রচেষ্টাগুলির উপর জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘অস্মিতা’ প্রকল্প দেশকে ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
#NayeBharatKiNariShakti”
SC/PM/SB
(রিলিজ আইডি: 2236849)
ভিজিটরের কাউন্টার : 4
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam