কেন্দ্রীয়মন্ত্রিসভা
প্রেস বিবৃতি
প্রকাশিত:
01 MAR 2026 11:30PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১ মার্চ, ২০২৬
পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনায় আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার সুরক্ষা সংক্রান্ত কমিটি বৈঠকে বসে।
সেখানে ২৮ ফেব্রুয়ারি ইরানে বিমান হামলা এবং বেশ কয়েকটি উপসাগরীয় দেশ সহ বিশ্বের ঐ অঞ্চলে অস্থিরতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। ঐ অঞ্চলে থাকা বিরাট সংখ্যক ভারতীয়ের নিরাপত্তা রক্ষার বিষয়টি অত্যন্ত জরুরি বলে বৈঠকে মত প্রকাশ করা হয়।
কেন্দ্রীয় মন্ত্রিসভার সুরক্ষা বিষয়ক কমিটি ঐ অঞ্চলে আটকে থাকা ভারতীয় এবং পরীক্ষার্থীদের অসুবিধার দিকগুলি ছাড়াও সামগ্রিকভাবে আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক এবং বাণিজ্যিক ক্ষেত্রে এর সম্ভাব্য প্রভাব নিয়েও আলোচনা করে।
সংশ্লিষ্ট সব বিভাগকে মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে অসুবিধায় পড়া ভারতীয়দের সহায়তায় উদ্যোগী হতে বলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভার সুরক্ষা বিষয়ক কমিটি। অবিলম্বে সুস্থিতি ফেরানো এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হওয়া উচিত বলে কমিটি মনে করে।
SC/AC/DM
(রিলিজ আইডি: 2234467)
ভিজিটরের কাউন্টার : 6