রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

দেশজুড়ে ‘জীবন রক্ষা এবং সুস্বাস্থ্যময় ভারত নির্মাণ’ প্রচারাভিযানের সূচনা রাষ্ট্রপতির

প্রকাশিত: 24 FEB 2026 6:33PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ 

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ মুম্বাইয়ের পিডি হিন্দুজা হাসপাতাল আয়োজিত দেশজুড়ে ‘জীবন রক্ষা এবং সুস্বাস্থ্যময় ভারত নির্মাণ’ প্রচারাভিযানের সূচনা করেন। 
এই উপলক্ষে তাঁর ভাষণে রাষ্ট্রপতি বিগত এক দশক ধরে নাগরিকদের উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা প্রদানে কেন্দ্রীয় সরকারের গৃহীত বেশ কয়েকটি উল্লেখযোগ্য পদক্ষেপের কথা তুলে ধরেন। দেশজুড়ে ১ লক্ষ ৮০ হাজারেরও বেশি আয়ুষ্মান আরোগ্য মন্দিরের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হচ্ছে। বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য বিমা প্রকল্প আয়ুষ্মান ভারত যোজনায় প্রায় ১২ কোটি পরিবার বছরে ৫ লক্ষ টাকা করে নিখরচায় হাসপাতালে চিকিৎসার সুযোগ পাচ্ছেন। মিশন ইন্দ্রধনুষ, যক্ষ্মা-মুক্ত ভারত অভিযান এবং সিকেল সেল অ্যানিমিয়া দূরীকরণ মিশনের মতো জাতীয় কর্মসূচিগুলি নাগরিকদের বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করছে। পাশাপাশি, এমবিবিএস এবং স্নাতকোত্তর স্তরে ডাক্তারিতে আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। বেশ কয়েকটি রাজ্যে নতুন এইমস্‌ এবং মেডিক্যাল কলেজ তৈরি করা হয়েছে। ‘জীবন রক্ষা এবং সুস্বাস্থ্যময় ভারত নির্মাণ’ প্রচারাভিযানকে এই ধরনের একটি প্রয়াস হিসেবে চিহ্নিত করেন রাষ্ট্রপতি।

 
শ্রীমতী মুর্মু বলেন, জীবন রক্ষার ক্ষেত্রে জরুরি চিকিৎসার সুযোগ প্রদান একান্ত প্রয়োজন। চিকিৎসার অভাবে যাতে একজন মানুষেরও মৃত্যু না হয়, সেই লক্ষ্যে, দুর্ঘটনার ক্ষেত্রে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত নগদহীন চিকিৎসার সুযোগ প্রদান করা হচ্ছে প্রধানমন্ত্রী রিলিফ প্রকল্পের মাধ্যমে। চিকিৎসার ক্ষেত্রে প্রযুক্তি এবং এআই-এর গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন রাষ্ট্রপতি। 
রাষ্ট্রপতির সম্পূর্ণ ভাষণটি পড়তে এই লিঙ্কটি দেখুন -
 https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/feb/doc2026224800501.pdf

 

SC/MP/SB


(রিলিজ আইডি: 2232635) ভিজিটরের কাউন্টার : 38
এই রিলিজটি পড়তে পারেন: Malayalam , English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Tamil , Telugu , Kannada