প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

শিশু এবং পারিবারিক চলচ্চিত্র বিভাগে বুং ছবিটির বাফটা পুরস্কার জিতে নেওয়া মনিপুর এবং দেশের কাছে অত্যন্ত গর্বের : প্রধানমন্ত্রী

প্রকাশিত: 23 FEB 2026 5:10PM by PIB Kolkata

নতুন দিল্লি ২৩  ফেব্রুয়ারি  ২০২৬


ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা)-র পক্ষ থেকে এই বাফটা পুরস্কার ঘোষণা করা হয়েছে। শিশু ও পারিবারিক চলচ্চিত্র বিভাগে সেরার শিরোপা জিতে নিয়েছে বুং।

ছবিটির নির্মাণের সঙ্গে জড়িত সকলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই সাফল্য সমগ্র দেশের, বিশেষত মনিপুরের কাছে অত্যন্ত গর্বের বিষয় বলে তিনি উল্লেখ করেছেন। সৃজনশীল প্রতিভার অন্যতম পীঠস্থান হিসেবে ভারত আবারও স্বীকৃতি পেল বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন।

এক্স পোস্টে বাফটার পক্ষ থেকে বুং-এর এই সাফল্য সম্পর্কে বার্তা দেখে প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।


SC/AC/CS


(রিলিজ আইডি: 2232057) ভিজিটরের কাউন্টার : 30